বলিউড

সুশান্ত মৃত্যু রহস্যে টানটান পর্ব, ফের রিয়াকে জেরা CBI-এর

অনুসন্ধানের সপ্তম দিন চলছে সিবিআই-এর। এরই মাঝে অভিনেত্রী ও মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তী একটি সর্ব ভারতীয় গণমাধ্যমে এসে নিজের বক্তব্য পেশ করেন। সেখানে তিনি পরিষ্কার ভাবে মাদকের পয়েন্টটি এড়িয়ে যান। এবং পরিষ্কার ভাবে জানান যে সুশান্ত তাঁকে ৮ই জুন বাড়ি থেকে চলে যেতে বলে এবং এরপর সুশান্ত কোনভাবেই যোগাযোগ করেননি। অথচ সিবিআই-এর তদন্তে উঠে এসেছে যে রিয়ার ফোনে সুশান্তের নম্বর কার্যত ব্লক ছিল।

এদিকে, বৃহস্পতিবার সকালে ডিআরডিও গেস্টহাউসে শৌভিককে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। শুধুমাত্র, শৌভিক নন, এদিন, রিয়ার বাবা তথা ইন্দ্রজিৎ চক্রবর্তীকেও জেরা করে কেন্দ্রীয় সংস্থার এই বিশেষ টিম। মাদক দ্রব্য আদান প্রদানের সঙ্গে কীরকম সংযোগ ছিল শৌভিকের তার ব্যপারেই চলেছে মূল জেরা। এমনকি রিয়া মাদক সেবন করতেন কিনা সেই ব্যপারেও তাঁর রক্তের নমুনা পরীক্ষা করা হবে বলে সূত্রের খবর।

এর আগেও ইডির মুখোমুখি হয়েছেন এই দুই ভাইবোন। তবে আজ শুক্রবার সকাল ১০ টায় তদন্তকারী দল ফের মুখোমুখি হয়েছেন এই দুই অভিযুক্ত ভাইবোনের সঙ্গে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মামলায় রিয়াকে কোন কোন বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে, তা নিয়ে চলছে বিপুল জল্পনা। চলুন দেখে নিই, রিয়াকে কী কী প্রশ্ন করতে পারে কেন্দ্রীয় সংস্থার এই টিম-

৮ই জুন কি হয়েছিল?
কেন রিয়া ল্যাপটপ নিয়ে চলে যায়?
হার্ড ডিস্ক কেন ড্যামেজ করা হয়?
সুশান্তকে কোন কোন চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হত?
সুশান্ত কোন ধরনের মাদক নিতেন?
সুশান্ত মাদক কোথা থেকে আনতেন?
এছাড়াও, রিয়ার হোয়াটসঅ্যাপ চ্যাট প্রসঙ্গে যেই কথোপকথন প্রকাশ্যে এসেছে তা নিয়েও উঠতে পারে একের পর এক প্রশ্ন।

চলবে দীর্ঘক্ষণ জেরা। সারা দেশবাসী তাকিয়ে আছে আজকের এই জেরার উপর। আদৌ কি রিয়া সিবিআই-এর জালে ধরা পরবে নাকি সুশান্ত কেস ধামাচাপা পরে যাবে।আজকের টানটান পর্বের সমস্ত আপডেট পেতে সঙ্গে থাকুন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026