নিউজ

আরও একবার বর্ণবিদ্বেষের বিরুদ্ধে সোচ্চার বলেন সেরেনা উইলিয়ামস

বহুবার বর্ণবিদ্বেষের বিরুদ্ধে সোচ্চার হতে দেখা গিয়েছে সেরেনা উইলিয়ামসকে। আর এবার আরও একবার বর্ণবিদ্বেষের বিরুদ্ধে বোমা ফাটালেন কৃষ্ণাঙ্গ টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। তিনি বলেছেন কৃষ্ণবর্ণের বলেই টেনিস দুনিয়ায় তাকে যোগ্য সম্মান দেওয়া হয়নি। এমনকি যোগ্য অর্থ তিনি পাননি, এমনটাই দাবি করেছেন সেরেনা।

এক বৃটিশ ম্যাগাজিনে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে বিস্ফোরণ ঘটিয়ে সেরেনা বলেছেন, ‘বর্ণবাদ ও বৈষম্যমূলক ঘটনা সবার সামনে আনার ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করে প্রযুক্তি। অনেক কিছুই এর ফলে এখন সামনে আসছে। যা এতদিন আসেনি। মানুষ অনেক দিন ধরেই এসব সহ্য করে আসছে। কিন্তু তা প্রকাশ্যে আসেনি। আসলে এর আগে তো কেউ ফোন বের করে এইসব ঘটনা ভিডিও করেনি। এখন সব ওদের হঠাৎ করে নজরে পড়তে শুরু করেছে। এতদিন কারোর নজরে পড়েনি কেন? কেরিয়ারের শুরু থেকেই তো আমি এই বর্ণবিদ্বেষী নিয়ে প্রতিবাদ করে আসছি। ভবিষ্যতেও করব। যতদিন বেঁচে থাকব, ততদিন বর্ণবিদ্বেষের বিরুদ্ধে আমার এই লড়াই জারি থাকবে।’ এভাবেই কার্যত বর্ণবিদ্বেষের বিরুদ্ধে আরও একবার সোচ্চার হলেন সেরেনা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026