সূত্রের খবর এই মাসের ২৪ তারিখ পাঞ্জাবী প্রেমিক রোহনপ্রীত সিংকে বিয়ে করছেন নেহা কক্কর। ব্যাস এই শুনেই প্রাক্তন প্রেমিক হিমাংশ কোহলির মন ভেঙ্গে যায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে হিমাংশ কোহলি দাবি করেছেন, ‘মানুষ এটা ভেবে ভুল করেছে যে আমি নেহার সঙ্গে দুর্ব্যবহার করেছি বলে আমাদের সম্পর্ক ভেঙে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আর জাতীয় টেলিভিশনে কেঁদে নিজেকে সঠিক প্রমাণ করা যায় না’। এদিকে নেহাও ছেড়ে দেবার পাত্রী নন। তিনিও জানান, ‘জনপ্রিয় হওয়ার হলে নিজে কাজ করে জনপ্রিয় হও, আমার নাম ব্যবহার করে নয়, বুঝলে’!
হায় কপাল এমন তুমুল ঝামেলায় কি আর প্রেম টেকে? ওদিকে উদিত নারায়ণের মনও ভেঙ্গে গেছে। ছেলে আদিত্য নারায়ণের জন্য খুব পছন্দ হয়েছিলো নেহাকে। একটি শোতে এসে বিয়ের কথা বলেছিলেন তাঁরা। নেহাকে পুত্রবধূ হিসেবে দেখতে চেয়েছিলেন উদিত নারায়ণ। অবশ্য পরে আদিত্য আর নেহা জানান সবই নাকি মায়া! আহা টিআরপি’র খেলা। বোঝো কান্ড!
অবশ্য গোপন সূত্রে খবর, চলতি মাসের ২৪ তারিখ শনিবার প্রেমিক রোহনপ্রীত সিংকে বিয়ে করছেন নেহা। তবে কি বলিউডে ‘হো জায়েগি বললে বললে’ শুরু?
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…