কলকাতা : গতকাল মাঝরাতে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ‘বুলবুল’। যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের বেশকিছু এলাকা। দক্ষিন ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে এই ঝড়ের তান্ডব মূলত লক্ষ্য করা গিয়েছে। আগাম সতর্কতার জন্য বেশ কয়েকটি ট্রেন বাতিল কথা হয়েছে। শনি ও রবিবার পাঁশকুড়া-দীঘা ও হাওড়া-পাঁশকুড়া-দীঘা লোকাল বাতিল করা হয়েছে। ঝড়ের তীব্রতা দেখে আরও বেশকিছু ট্রেন বাতিল করেছে প্রশাসন। সন্ধ্যা সাতটা থেকেই লক্ষ্মীকান্তপুর-নামখানার মাঝে ট্রেন বন্ধ করা হয়। অনেক জায়গায় রেললাইনে গাছ পড়ে যাওয়ায় কিছু ট্রেন বাতিল করা হয়।
বুলবুলের জন্য ইয়ার্ডে দাঁড়িয়ে থাকা মালবাহী ও যাত্রীবাহী ট্রেনের চাকাকে চেন দিয়ে বেঁধে রাখা হয়। হাওড়ার ডিআরএম বলেন, ইয়ার্ডে ট্রেনগুলিকে চেন দিয়ে বেঁধে রাখা হয়েছে। মালগাড়ি ও খালি যাত্রীবাহী সামনে ও পেছনে ছটি ভেহিক্যাল অন্তর হ্যান্ডব্রেক ডাউন করে ব্রেক লাগাতে হয়। শুধু তাই নয়, স্টেশনে কোনো ট্রেন দুঘন্টার বেশি দাঁড়ালে চালক ও গার্ডরা ট্রেন ছেড়ে কোথাও যেতে পারবে না। রেললাইনে ধসপ্রবন এলাকাগুলিতে ঘেষঁ বোঝাই ওয়াগন রাখতে হবে।
এইচডিএফসি ব্যাঙ্কের ঋণগ্রহীতাদের জন্য এল গুরুত্বপূর্ণ আপডেট। দেশের অন্যতম বৃহৎ বেসরকারি ব্যাঙ্ক HDFC Bank তাদের…
বিশ্বের প্রযুক্তি মানচিত্রে ভারতের অবস্থান দিন দিন আরও শক্তিশালী হচ্ছে। বিশেষ করে স্মার্টফোন উৎপাদন ও…
কলকাতা মেট্রোর সম্প্রসারণে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা জোকা-ডায়মন্ড হারবার…
সপ্তম বেতন কমিশন নিয়ে রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে দীর্ঘদিন ধরেই উৎসাহ রয়েছে। নতুন বেতন কাঠামো…
ভারতীয় ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ব্যাটার সূর্যকুমার যাদবকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা শুরু হয়েছে। একটি…
টানা বৃষ্টিতে অবশেষে স্বস্তি মিলেছে গরমে নাজেহাল বঙ্গবাসীর। গত কয়েকদিনের তীব্র অস্বস্তিকর আবহাওয়ার পর দক্ষিণবঙ্গ…