নয়ন ঘোষ : ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে ক্ষতিগ্রস্ত হওয়া জেলাগুলির স্কুল-কলেজ বন্ধ থাকবে সোমবার। নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একথা ঘোষণা করেছেন। ঘূর্ণিঝড় বুলবুলের আশঙ্কায় শনিবার উপকূলবর্তী জেলাসহ রাজ্যের সাতটি জেলার স্কুল–কলেজ–অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ রাখা হয়েছিল।
তারপর সোমবারও বুলবুলের হানায় ক্ষতিগ্রস্ত হওয়া ১০ টি জেলার স্কুল, কলেজ, অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রশাসন। এছাড়াও ঘূর্ণিঝড় বুলবুলের জন্য রাজ্য সরকারের তরফে খোলা কন্ট্রোল রুম রবি ও সোমবার খোলা থাকবে।
আরও পড়ুন : বুলবুলের জেরে বাতিল বেশকিছু লাইনের ট্রেন চলাচল
যদিও আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড় বুলবুল সুন্দরবন এলাকায় আঘাত হানার পর বাংলাদেশের দিকে কিছুটা শক্তি ক্ষয় করে রওনা দিয়েছে। তবে তার ধ্বংস করার ক্ষমতা এখনও নির্মূল হয়নি। তাই ঘূর্ণিঝড় বুলবুলের মোকাবিলায় প্রস্তুত রয়েছে বাংলাদেশ প্রশাসনও।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…