অরূপ মাহাত: বিধানসভার ফল ঘোষণা হয়েছে ২৪ অক্টোবর। তারপর থেকেই জটিলতা সৃষ্টি হয়েছে মহারাষ্ট্রের সরকার গঠন নিয়ে। দীর্ঘদিন পেরিয়ে গেলেও দুই জোট শরিক বিজেপি ও শিবসেনার মধ্যে ক্ষমতার ভাগ বাঁটোয়ারা নিয়ে ঐক্যমত হয়নি। শরিকি তিক্ততায় ইস্তফা দিয়েছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। রাজ্যপাল বৃহত্তম দল হিসেবে বিজেপিকে সরকার গঠনের আহ্বান জানালেও সাড়া দেয়নি মহারাষ্ট্র বিজেপি। এই অবস্থায় শিবসেনা নেতা সঞ্জয় রাউত শিবসেনার তরফে সরকার গঠনের ঈঙ্গিত দিলেন। তবে কোন অঙ্কে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দেবে শিবসেনা, সে বিষয়ে মুখ খোলেননি তিনি।
আরও পড়ুন : ভারতের অযোধ্যা রায় নিয়ে পাকিস্তানকে কড়া জবাব মুখপাত্র রবীশ কুমারের
এদিন এক ট্যুইট বার্তায় এই শিবসেনা নেতা জানান, ‘যদি কেউ সরকার গঠনে রাজি না থাকে, তাহলে শিবসেনা সেই দায়িত্ব নিতে রাজি আছে।’ এই ট্যুইটের পরেই জল্পনা ছড়াতে থাকে আরব সাগরের তীরে। মাত্র ৫৬ জন বিধায়ক নিয়ে সরকার গঠনের দাবিতে কংগ্রেস ও এনসিপির ইন্ধন রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তবে ঠিক কোন অঙ্কে সরকার গঠনে এগিয়ে আসে উদ্ভব ঠাকরে সেদিকেই তাকিয়ে বানিজ্য নগরী।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…