এবছরের মত বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো শেষ। মা চলে গেছেন কৈলাসে। এবার পালা মা লক্ষ্মী দেবীর। আজ, রবিবার ধন,যশ, খ্যাতি, সুস্বাস্থ্যের দেবী লক্ষ্মীর আরাধনায় মেতে ওঠে বাংলার প্রতিটি পরিবার।আজকে এই ছুটির দিনে যদি আপনি কোথাও যাওয়ার পরিকল্পনা করছেন তাহলে জেনে নিন ট্রেনের খবর। আজ ব্যহত থাকলো বেশ কিছু ট্রেন চলাচল।
প্রতিদিন দেশ জুড়ে প্রায় দু কোটির বেশি মানুষ ট্রেনে যাতায়াত করেন। আর আজ ছুটির দিনে প্রায় ২০০ টির বেশি ট্রেন বাতিল থাকায় অসুবিধায় পড়েছেন যাত্রীরা। এছাড়াও বেশ কিছু লোকাল এবং এক্সপ্রেস বাতিলের সিদ্ধান্ত নেয় ভারতীয় রেল। কোন কোন ট্রেন বাতিল হয়েছে বিস্তারিত তথ্য জানতে পারবেন ভারতীয় রেলের ওয়েবসাইটে।
এছাড়াও ১৩৯ এই নম্বরে এসএমএস করেও জানতে পারবেন সমস্ত তথ্য। ভারতীয় রেলের খবর সূত্রে জানা যায়, যে সমস্ত ট্রেন বাতিল করা হয়েছে সেই সমস্ত ট্রেনের যাত্রীদের টিকিটের পুরো পয়সা ফেরত দেওয়া হবে। তবে দিনভর অশান্তিতে ভুগতে চলেছেন যাত্রীরা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…