বিনোদন

JAWAN MOVIE: কোটি কোটি টাকা ক্ষতির সম্মুখীন শাহরুখ খানের “জওয়ান” সিনেমা, মুক্তির আগেই ফাঁস HD প্রিন্ট

বিগত কয়েক মাস ধরে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে চরম উত্তেজনার ঝড় সৃষ্টি করেছে বলিউড খ্যাত শাহরুখ খানের অসন্ন সিনেমা ‘জওয়ান’। আজ অর্থাৎ ৭ই সেপ্টেম্বর সারাদেশে হাজার হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। ইতিমধ্যে শাহরুখ খানের ভক্তরা সিনেমাটি দেখার জন্য হল পূর্ণ করে ফেলেছে। বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, চরম উত্তেজনার মধ্য দিয়ে মুক্তি পাচ্ছে সিনেমাটি। শাহরুখ খানের ভক্তরা বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করছে।

তবে সম্প্রতি এমন একটি সংবাদ সোশ্যাল মিডিয়ায় এসেছে, যার পর থেকে বেশ দুশ্চিন্তায় পড়েছেন সিনেমা নির্মাতারা। শুধু তাই নয়, রীতিমতো কয়েকশো কোটি টাকা ক্ষতির সম্মুখীন হতে চলেছেন বলিউডের বাদশা। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত খবর অনুসারে, সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কয়েক ঘন্টার মধ্যে এর এইচডি প্রিন্ট ফাঁস হয়ে গেছে। বর্তমানে প্রত্যেকের মোবাইলে ঘুরছে শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমা।

বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকে রীতিমতো চিন্তিত হয়ে পড়েছেন বলিউডের বাদশাও। সিনেমা বিশেষজ্ঞরা মনে করছেন, ‘জওয়ান’ সিনেমার এইচডি প্রিন্ট ফাস্ট হয়ে যাওয়ার ফলে কয়েকশো কোটি টাকার ক্ষতি হবে সিনেমা নির্মাণকর্তাদের। শুধু তাই নয়, খুব শীঘ্রই সাধারণ মানুষ প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখাও বন্ধ করে দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আমরা আপনাদের জানিয়ে রাখি, মুক্তি পাওয়ার পর থেকে এখনও পর্যন্ত সিনেমাটি ১৭ কোটি টাকা আয় করেছে।

উল্লেখ্য, বিভিন্ন মিডিয়ায় দাবি করা হচ্ছে বলিউডের বাদশা তথা শাহরুখ খানের এই সিনেমাটি MP4Movies, VegaMovies, TamilRockers এবং FilmyZilla-র মত ওয়েবসাইট গুলোতে HD প্রিন্টে পাওয়া যাচ্ছে।

Kriti Lekha Shome

Recent Posts

দাদার অপমানের বদলা! ‘একটা পয়েন্ট দান করেছি’, KKR কে তুলোধোনা শ্রেয়সের বোনের

দাদার ‘অপমান’-এর বদলা যেন সোশ্যাল মিডিয়াতেই নিলেন শ্রেয়স আইয়ারের বোন শ্রেষ্ঠা আইয়ার। সোমবার কলকাতা নাইট…

April 7, 2026

Jio-র ১৯৫ টাকার প্ল্যানে বড় ধাক্কা! ৯০ দিন থেকে কমে এখন মাত্র ৩০ দিনের ভ্যালিডিটি

Reliance Jio তাদের গ্রাহকদের জন্য আবারও বড় পরিবর্তন নিয়ে এসেছে। দাম না বাড়িয়েই জনপ্রিয় ১৯৫…

April 7, 2026

রাজ্যসভায় ‘অন্য নামে’ শপথ কোয়েলের! আসল নাম কী, কেন ব্যবহার করলেন জানুন

বিধানসভা নির্বাচনের আবহে রাজ্যসভায় শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে তৈরি হয়েছে চর্চা। অভিনেত্রী কোয়েল মল্লিক শপথ…

April 7, 2026

৬০ দিনের ধামাকা প্ল্যান! Airtel দিচ্ছে প্রতিদিন ডেটা + কলিং + OTT সুবিধা

Airtel তার গ্রাহকদের জন্য একটি আকর্ষণীয় দীর্ঘমেয়াদি রিচার্জ প্ল্যান অফার করছে, যা বারবার রিচার্জ করার…

April 7, 2026

BSNL গ্রাহকদের ধাক্কা! কমল সস্তা প্ল্যানের ভ্যালিডিটি—নতুন মেয়াদ কত জানুন

ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) আবারও তাদের সস্তা প্রিপেইড প্ল্যানগুলিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন করেছে। চুপিসারে দুটি…

April 7, 2026

বৃষ্টিতে বাঁচল KKR? তবুও কামব্যাকের ইঙ্গিত দাদার—কী বললেন সৌরভ

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্স নিয়ে প্রশ্নের ঝড় উঠেছে। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ বৃষ্টির…

April 7, 2026