শাহরুখ খান ও কাজল বলিউডের অন্যতম হিট জুটি। তারা একসাথে কোন ছবিতে থাকা মানেই সেটা হিট, তা আর বলার অপেক্ষা রাখে না। নব্বইয়ের দশকের হিট জুটি তারা। তারা একসাথে পরপর একাধিক হিট ছবি উপহার দিয়ে গিয়েছেন নিজের দর্শকদের। তাদের নিয়ে কম চর্চা হয়নি সেইসময়। তবে একবার এক ম্যাগাজিনের প্রস্তাবে রীতিমতো ক্ষুব্ধ হয়েছিলেন কিং খান।
পর্দা কিংবা ক্যামেরার সামনে শাহরুখ খান ও কাজল আসলেই রীতিমতো সেইসমস্ত দৃশ্য ও ছবি হু হু করে ছড়িয়ে যায় দর্শকদের মাঝে, যাতে অনেকসময় ব্যবসা বাড়ে চ্যানেল কিংবা ম্যাগাজিনের। সেইরকমই কোনো এক ম্যাগাজিন শাহরুখ খানকে প্রস্তাব দিয়েছিলেন কাজলের সাথে ঘনিষ্ঠ দৃশ্যের ফটোসুট করার জন্য। এই প্রস্তাব শোনা মাত্রই, অভিনেতা রীতিমতো ক্ষুব্ধ হয়ে গিয়েছিলেন তাদের উপর। তিনি জানিয়েছিলেন কাজলের পাশাপাশি তিনি নিজের সমস্ত সহ-অভিনেত্রীদের সম্মান করেন। কোন একজন অভিনেত্রীর সাথে তার রসায়ন ভালো বলেই তার সাথে ঘনিষ্ঠ দৃশ্যে ফটোশুট করতে পারবেন না তিনি।
তিনি এও জানান, কাজলকে শুরু থেকেই তিনি বোনের মতো দেখেন। অভিনেত্রীর মা তনুজাকে অভিনেতা নিজের মায়ের চোখেই দেখেন। সকলের পাশাপাশি তারও প্রশ্ন, কেন সবসময় তার সাথে কাজলের নাম জড়িয়েছে? তিনি এও বলেছিলেন, গৌরি খান অর্থাৎ তার স্ত্রী তার কাছে যথেষ্ট সুন্দরী ও বুদ্ধিমতী। এরপরেও কেন তিনি অন্য মহিলাদের পিছনে ছুটবেন! শেষে তিনি এও জানিয়ে দেন, তিনি যদি ভবিষ্যতে কোনো সম্পর্কেও জড়ান তাহলে তা ঘুণাক্ষরেও কেউ টের পাবেন না। কারণ তিনি জানান, নিজের জীবনের প্রতিটি পদক্ষেপ তিনি খুব বুদ্ধি করেই নেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…