৩ লক্ষ টাকার রেঞ্জে কিনে নিতে পারবেন নতুন Renault Triber, দেখে নিন অফার

বর্তমানে ভারতে গাড়ি ব্যবহারকারীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেতে শুরু করেছে। এই অবস্থায় দাড়িয়ে সকলেই চাইছেন যেন নিজের একটা গাড়ি থাকুক। কিন্তু সকলের কাছে হয়তো সেরকম বাজেট নেই। অনেকে আবার খুব একটা বেশি পয়সা খরচ করতে চান না কিন্তু সেই কম পয়সার মধ্যে খুব একটা ভালো গাড়ি পাচ্ছেন না। আপনাদের সকল সমস্যার সমাধানে আমরা নিয়ে এসেছি এমন একটি গাড়ির সন্ধান যা আপনাকে সস্তার মধ্যে দিয়ে দেবে দারুন স্পেসিফিকেশন এবং দুর্দান্ত লুক।

এই গাড়িটি তৈরি করেছে ভারতীয় জনপ্রিয় গাড়ি নির্মাতা কোম্পানি রেনল্ট এবং এই গাড়িটির নাম দেওয়া হয়েছে Renault Triber। এই গাড়িটি একটি ৭ সিটার গাড়ি এবং এই গাড়িটির এক্স শোরুম দাম মাত্র ৫.৭৬ থেকে ৮.৩২ লক্ষ টাকা। এটি একটি ১০ ভেরিয়েন্ট এর ইঞ্জিন অপশন সহ গাড়ি। এই গাড়িতে আপনারা ২ ট্রানস্মিশন ম্যানুয়াল এবং এ এম টি পেয়ে যাবেন। এছাড়াও এই গাড়ি ১০টি আলাদা আলাদা রংয়ের অপশনে আপনাকে পেয়ে যাবেন। এই গাড়িতে ১৮.২৯ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ দেওয়া হচ্ছে।

তবে, এই গাড়িটি আপনি এই মুহূর্তে আরো কম দামের মধ্যে কিনে নিতে পারবেন। আপনারা মাত্র ৩ লক্ষ থেকে ৪ লক্ষ টাকার মধ্যে আপনি এই গাড়ি কিনতে পারবেন। যে সমস্ত ওয়েবসাইট মূলত পুরনো গাড়ির ব্যবসা করে, ব্যবহৃত গাড়ির ব্যবসা করে, সেই সমস্ত ওয়েবসাইটেই এই ব্যবহৃত গাড়িটি বিক্রি হচ্ছে। এরকমই একটি ওয়েবসাইট হল Cartrade। এই ওয়েবসাইটে Renault Triber গাড়ির ২০১৯ এর এই মডেল এই মুহূর্তে আপনি মাত্র ৩.৫ লক্ষ টাকায় কিনতে পারছেন। তবে এখানে আপনি কোন রকম ফাইন্যান্স এর সুবিধা পাবেন না।

অন্যদিকে CarAndBike ওয়েব সাইটেও আপনি পেয়ে যাবেন এই মডেলের একটি পুরনো গাড়ি। সম্প্রতি এই ওয়েবসাইটে ২০২২ সালের একটি মডেল উপলব্ধ করে দেওয়া হয়েছে। এটি একটি পুরনো মডেল হলেও এই গাড়িটা এখনো পর্যন্ত একেবারে টিপটপ কন্ডিশনে রয়েছে। বর্তমানে আপনারা এই গাড়িটি কিনতে পারছেন মাত্র ৩.৫ লক্ষ্য টাকা মূল্যে। কোন ফাইন্যান্স এর সুবিধা না থাকলেও এই গাড়ি আপনি সহজেই ব্যবহার করতে পারবেন তাও এই দামের মধ্যে কিনেই।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026