বিনোদন

প্রথম দেখায় নুসরতকে কী উপহার দিয়েছিলেন যশ? শুনে হাসি থামছিল না সৌরভের

রবিবার দাদাগিরির মঞ্চে সস্ত্রীক উপস্থিত ছিলেন যশ দাশগুপ্ত। এদিন দাদাগিরির মঞ্চে এসে খেলে, জিতে, ট্রফি নিয়ে বাড়ি ফিরেছেন এই তারকা জুটি। এদিনের বিশেষ পর্বে যশ-নুসরাতের পাশাপাশি উপস্থিত ছিলেন লোপামুদ্রা মিত্র-জয় সরকার, বাবুল সুপ্রিয়-রচনা শর্মা, ওম সাহানি-মিমি দত্ত। এদিন মোট চারটি তারকা জুটি উপস্থিত ছিল দাদাগিরির মঞ্চে। তবে এদিনের এপিসোডের মূল আকর্ষণ যে যশ ও নুসরাতই ছিলেন, তা আর আলাদাভাবে বলার প্রয়োজন নেই। গল্পে, আড্ডায়, মজায় রীতিমতো জমজমাট ছিল এদিনের দাদাগিরির এপিসোড।

এই বিশেষ পর্বে যশ দাশগুপ্ত ও নুসরাত জাহানকে একাধিক প্রশ্ন করেছেন দাদা নিজেই। তিনি তাদের জন্য রেখেছিলেন একটি প্রশ্ন-উত্তর পর্ব। সেখানেও তারা একে অপরের সাথে সামঞ্জস্য বজায় রেখে উত্তর দিয়েছেন। এদিন কথায় কথায় যশ দাশগুপ্তকে দাদা প্রশ্ন করেছিলেন প্রথম দেখায় নুসরাত জাহান তার কাছে কি চেয়েছিল? এর উত্তরে অভিনেতা জানান নুসরাত জাহান তার কাছে প্রথম দেখায় প্রোটিন পাউডার চেয়েছিলেন। এই কথা শুনে বাকিদের পাশাপাশি দাদা নিজেও হাসি চেপে রাখতে পারেননি। কিন্তু অভিনেতা এরপর জানান তিনি দেখা করতে গেলেই তার জন্য বিরিয়ানি নিয়ে যেতেন, যা শুনে বেশ খুশিই হলেন দাদা।

এরপর একে একে সকলকেই এই একই প্রশ্ন করেছিলেন সৌরভ গাঙ্গুলী। এই প্রশ্নের উত্তরে জয় সরকার জানিয়েছেন তিনি লোপামুদ্রা মিত্রকে প্রথম দেখায় সুর দিয়েছিলেন। এই কথা শুনে গায়িকা জল সরকারকে কিপ্টের তাকমা দিয়েছেন। এরপরে বাবুল সুপ্রিয়র স্ত্রী রচনা জানান, প্রথম দিন গায়ক দেখা করতে যাওয়ার সময় তার জন্য ১ কেজি বাদাম, ১ কেজি কাজু বাদাম নিয়ে গিয়েছিলেন। আর এই প্রশ্নের উত্তরে ওম জানিয়েছেন, তিনি প্রথম দেখায় শুধুই বুক ভরা ভালোবাসা দিয়েছিলেন অভিনেত্রীকে। এদিনের দাদাগিরির এপিসোড একেবারে জমজমাট ছিল, তা আর বলার অপেক্ষা রাখছে না।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026