নিউজ

Shah Rukh Khan Birthday: ৫৬’য় পা বলিউড বাদশা, বড় ছেলের জন্য জন্মদিনের পরিকল্পনা বদল শাহরুখের!

মায়ানগরী মুম্বই, কেউ এখানে আসেন নিজেকে প্রতিষ্ঠা করতে কেউ আবার নিজের হার্ড ওয়ার্ক দিয়ে হয়ে ওঠেন একটা আস্ত প্রতিষ্ঠান। এরকমই চোখে অনেক স্বপ্ন নিয়ে দিল্লি থেকে মুম্বাই এসেছিলেন। আজ কোটি কোটি মানুষের মনে রাজত্ব করছেন। হয়ে উঠেছেন বাদশা। হ্যাঁ আমি শাহরুখ খানের কথা বলছি। আজ ২রা নভেম্বর। ক্যালেন্ডারের পাতার এই দিনটা ভারতবর্ষের বহু মানুষের কাছে স্পেশ্যাল দিন। আজ মন্নতে অনেকে বসে থাকেন আজকের দিনটিতে একবার বাদশাকে নয়ন ভরে দেখবে বলে।

কারণ আজ সকলের প্রিয় তারকার জন্মদিন। এবারে ৫৫টি বসন্ত পেরিয়ে ৫৬ তে পা দিলেন বলিউডের ‘কিং অফ রোম্যান্স’। তবে শাহরুখের বয়স বাড়লেও অভিনেতার মায়বী চাউনি, গালের ডিম্পল আর মিষ্টি হাসিতে আজও ফিদা ষোড়শীর বহু রমণী। হাঁটুর বয়সী মেয়েরাও তাঁকে নিয়ে হাজার হাজার স্বপ্ন দেখে৷ নিজের চোখে দেখলে তো হাজার হাজার তরুণীর বুকের ধুকপুকানি বাড়িয়ে দেন।

তবে অনন্য বছরের থেকে এই বছর শাহরুখের জন্মদিনটা পুরোপুরি আলাদা। কারণ গত ১ মাস আগে খান পরিবারে বয়ে গিয়েছে বিশাল বড় ফাঁড়া। সদ্যই বড় ছেলে আরিয়ান খান জামিন পেয়েছে মাদলকান্ডে। তবে ছেলের এই কান্ডের জেরে এই সময় নানান প্রশ্নবাণে বিদ্ধ হয়েছেন শাহরুখ খান। অনেকেই সরাসরি বলেছেন, নিজের ছেলেমেয়েকে মানুষ করতে তিনি ব্যর্থ হয়েছেন। আবার অনেকে প্রিয় তারকার এই বিপদে পাশে দাঁড়িয়েছেন। কাকতালীয়ভাবে শাহরুখের জন্মদিনের দিনের এক মাস আগে ক্রুজ ড্রাগ পার্টি কাণ্ডে করাদের ওপারে যায়। ২রা অক্টোবর গোয়াগামী প্রমোদতরী থেকে আটক হয়েছিল আরিয়ান খান। 

তবে বাবার জন্মদিনের আগেই করাদ থেকে জামিন পান ছেলে। কথা হল এবছর জন্মদিনটা কোথায় কাটাবেন শাহরুখ? অন্যবারের মতো এবারেও কোনও সেলিব্রেশন হবে? শাহরুখ-গৌরীর পরিচিতমহল সূত্র থেকে জানা গিয়েছে, মাসকয়েক আগে থেকে ছোয় নবাব আলিশার ইচ্ছেতে আলিবাগের আলিশান বাড়িতে শাহরুখের জন্মদিনটা সেলিব্রেট করবার প্ল্যান করা হয়েছিল। কিন্তু সব প্ল্যানিং নাকি ভেস্তে গিয়েছে গত একমাসের বড় ছেলের কান্ডে। আর আলিবাগ যেতে হলে কোলাবা থেকে জলপথে রওনা দিতে হতো শাহরুখ-গৌরীদের। কিন্তু বর্তমানে পাপারিজ্জদের ভিড় মন্নতের বাইরে সারাক্ষণ লেগে রয়েছে। এই কারণে ছেলেকে নিয়ে আলিবাগে যাওয়ার রিস্ক নিতে রাজি নন শাহরুখ। তাই মন্নতেই ঘরোয়াভাবে জন্মদিনটা উদযাপন করবেন তিনি।

সূত্রের খবর, আরিয়ানের জেলমুক্তির পর হাসি ফুটেছে বাবার মুখে। শুভাকাঙ্ক্ষীদের  সঙ্গে ফোনে জন্মদিনের দি কথা বলছেন, মেসেজের জবাবও দিয়েছেন। তবে এখনই কাউকে মন্নতে আসতে বারণ করেছেন শাহরুখ, ছেলেকে বর্তমান পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য একটু সময় দিতে চান তিনি। আর ছেলেকে সাহস ও জোগাচ্ছেন অভিনেতা।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026