বিনোদন

Sudipa Chatterjee: ধনতেরাসে ছেলেকে মডেল বানিয়ে সোনার পৈতে বিক্রি করল সুদীপা! ফের ট্রোলড সঞ্চালিকা

ছোটপর্দার জনপ্রিয়তম সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়। প্রত্যেকদিন হাতা খুন্তি নিয়ে বিকেলে প্রিয় দর্শকদের সামনে হাজির হয়ে যায় জি বাংলার ‘রান্নাঘর এ। শুধু সঞ্চালিকা নয় সুদীপা একাধারে চিত্রনাট্যকার, পরিচালক। ‘ববির বন্ধুরা’ ছবিটি পরিচালনা করেছিলেন তিনি। পাশাপাশি স্বামী পরিচালক-প্রযোজক অগ্নিদেব চট্টোপাধ্যায় এবং দুই পুত্রদের নিয়ে ভরা সংসার সুদীপার। এত ব্যস্ততার মধ্যেও নিজেকে প্রায় সময় নতুন নতুন কাজে যোগ দিতে ভালোবাসেন।

গত আগস্টেই নিজের শাড়ি বিপণী’র উদ্বোধন করলেন অভিনেত্রী। দোকানের নাম দিয়েছেন সুদীপা চ্যাটার্জি স্টোর। শুধু তিনি শাড়ি ক্রয় করবেননা পাশাপাশি শাড়ির সঙ্গে সঙ্গে বাংলার শিল্পকর্মকে আরও বেশি করে অন্যান মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এই দোকান তিনি খুলেছেন। এখানে শুধু শাড়ি ক্রয় হবেনা পাশাপাশি শাড়ির সাথে ম্যাচিং বিভিন্ন জিনিস যেমন ডোকরা থেকে গয়না বড়ি সবই পাওয়া যায়।

আজ মঙ্গলবার দেশ জুড়ে ঘরে ঘরে ধনতেরাস উদযাপন হচ্ছে। এদিন সোনা-রুপো-সহ যে কোনও রকম ধাতু কেনেন হিন্দুরা। মনে করা হয়, এদিন বাড়িতে ধাতুর আগমন মানে সারা বছর লক্ষ্মী বিরাজমান হবে সকলের বাড়িতে। আর ধনতেরাসের শুভ দিনে নিজের সোনার গয়নার কালেকশন নিয়ে সকল অনুরাগীদের সামলে এলেন সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়। এদিন নিজের সকল অনুগামীদের জানালেন, এবার থেকে তাঁর বুটিকে মিলবে সোনার গয়না। আর এই গয়নার ডিজাইন নিজের হাতে করেছেন তিনি।

মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত জুয়েলারি কালেকশনের এক ঝলক শেয়ার করলেন। তার মধ্যে সবচেয়ে বেশি সকলের জর কেড়েছে সোনার পৈতে। আর এই সোনার পৈত্যের জন্য নিজের ছেলে আদিদেবকে মডেল করে ছবি আর ভিডিও দিয়েছেন সামাজিক মাধ্যমে। পাশাপাশি কিছু ছবিতে নিজের হাতে ডিজাইন করা রুবি আর মুক্তো বসানো কানের দুলের ছবিও শেয়ার করেছেন। ইতিমধ্যেই অনুরাগীদের মধ্যে বেশ জনপ্রিয় হয়েছে সুদীপার ডিজাইন করা এই গয়নাগুলির। সকলেই প্রশংসা করেছেন তাঁর আর মডেলের।

তবে এর সঙ্গে আবার ধেয়ে এসেছে নানান কটাক্ষ। কারণ আদিদেবকে সোনার পৈতে পরিয়ে ছবি দেওয়াতে এক অনুরাগী লিখেছেন, ‘যেখানে লোকের খাওয়া জুটছে না করোনার মধ্যে, সেখানে সোনার পৈতে। আর যাদের টাকা আছেও, তাঁরা আপনার মতো দেখনদারিতে নষ্ট করে না। মানুষকে সাহায্য করে।’ আবার সোনার পৈতের সাথে গরীব ব্রাহ্মণের ২টাকা পৈতের তুলনা করেছেন। সে যাই হোক সুদীপার গয়নার প্রতিটি ছবি বেশ ভাইরাল।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026