নিউজ

আগামীকাল অমিত শাহের মুখোমুখি শাহীনবাগের বিক্ষোভকারীরা

বহুদিন ধরে দিল্লির শাহিনবাগে চলছে কেন্দ্রের নয়া নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ। এতদিন কেন্দ্র সেই বিষয়ে মুখে কুলুপ এঁটে থাকলেও সম্প্রতি একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান তিনি নাগরিকত্ব আইন নিয়ে আলোচনায় বসতে রাজি। তারপরই শাহিনবাগে বিক্ষোভরত আন্দোলনকারীরা জানান, শাহের এই আমন্ত্রন গ্রহন করে তারা আগামীকাল দুপুর দু’টোয় তারা একটি মিছিলের মাধ্যমে অমিত শাহের বাসভবনের দিকে যাবেন। এরপর তারা বলেন, ইতিমধ্যেই দেড় লাখ মানুষ মনস্থির করেছেন, সংখ্যাটা আরও বাড়তে পারে বলে তাদের অনুমান। তারা সারা দেশের মানুষকে এই মিছিলে আহ্বান জানিয়েছেন।

সম্প্রতি অমিত শাহ বলেছেন, এক বিজেপি নেতার “গোলি মারো” মন্তব্য উচিত হয়নি। যার ফলে ভোটে বিজেপি অসংখ্য জায়গায় দিল্লির বিধানসভা নির্বাচনে হেরেছে বলে তিনি মনে করেন। এমন মন্তব্য দিল্লির মানুষের মনে বিজেপি সম্বন্ধে নেতিবাচক ভাবধারার সৃষ্টি করেছে। কিন্তু তিনিই ভোট প্রচার চলাকালীন এক জনসভায় বলেছেন, “এমন জোরে ইভিএম-এর বোতাম টিপুন যাতে শাহিনবাগে বিদ্যুতের শক লাগে।”

আরও পড়ুন : দুদিনে খরচ ১০০ কোটি টাকা, ভারত সফরে আসছেন ট্রাম্প

এরপর তিনি যে কারোর সঙ্গে নাগরিকত্ব আইন নিয়ে আলোচনায় বসতে রাজি বলে জানিয়েছেন। তবে শাহিনবাগে আন্দোলনকারীরা বলেছেন, তারা স্বরাষ্ট্রমন্ত্রীর এই আবেদনকে আহ্বান জানিয়েছেন। তারা আলোচনায় বসার আমন্ত্রণ জানাননি। আগামী সোমবার সুপ্রিম কোর্টে এই মামলার বিষয়ে শুনানি হওয়ার কথা। তার আগে এই আলোচনা অন্য মাত্রা দেওয়ার কথা ঘোষণা করলেন আন্দোলনকারীরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026