নিউজ

রাজ্যে বিজেপির অবস্থা খতিয়ে দেখতে পয়লা মার্চ রাজ্যে আসছেন অমিত শাহ

দিল্লি ভোটে হারার পর বিজেপির এখন প্রধান টার্গেট বাংলা ও বিহারের ক্ষমতা দখল। ২০২০ এর শেষে বিহারে বিধানসভা নির্বাচন, এবং ২০২১ এ পশ্চিমবঙ্গে। এই পরিস্থিতিতে রাজ্যে বিজেপির অবস্থা খতিয়ে দেখতে খোদ অমিত শাহ আসছেন রাজ্যে। আগামী ১লা মার্চ রাজ্যে আসছেন সরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের খবর ২০২১ এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে বিজেপির অবস্থা দেখতেই তিনি আসছেন। ১লা মার্চ ছাড়াও একাধিকবার তিনি আসবেন বলেও খবর।

২০১৯ এর লোকসভা ভোটে এ রাজ্য থেকে ১৮ টি আসন পেয়েছিল বিজেপি। তারপর থেকেই রাজ্যের বিজেপি নেতাদের প্ৰধান লক্ষ্য হয়ে উঠেছে ২০২১ এর বিধানসভা নির্বাচন। কিন্তু গত বছরের শেষের দিকে রাজ্যে হওয়া তিনটি বিধানসভা উপনির্বাচনে শোচনীয় পরাজয় হয় বিজেপির। ফলে তাদের ২০২১ এ বাংলা দখল পরিকল্পনা ধাক্কা খায়। সম্প্রতি ঝাড়খণ্ড ও দিল্লিতে হওয়া বিধানসভা নির্বাচনে বিজেপি হারে, ফলে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট তাদের কাছে যে যথেষ্টই চ্যালেঞ্জের হতে চলেছে সেকথা বলাই চলে।

আরও পড়ুন : দাম বাড়ার পরেই সুখবর, মধ্যবিত্তের দুঃশ্চিন্তা কমিয়ে ভর্তুকি বাড়ছে রান্নার গ্যাসের

জানা যাচ্ছে অমিত শাহ এই সফরে ২০২১ এর ভোট নিয়ে রাজ্যের নেতাদের সাথে আলোচনা করবেন, ঠিক করবেন রণকৌশল। বিধানসভা ভোট পর্যন্ত প্রায়ই অমিত শাহ রাজ্যে আসবেন বলে জানা যাচ্ছে সূত্র মারফত। সিএএ চালু করার জন্য অমিত শাহকে ১লা মার্চ সংবর্ধনাও দেওয়া হবে রাজ্য বিজেপির তরফে। এখন দেখার অমিত শাহের এই সফর রাজ্যে বিজেপিকে কতটা শক্তিশালী করে, আসন্ন নির্বাচনে তারা কি রণকৌশল নেয়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026