সংশোধিত নাগরিকত্ব আইন এবং রাষ্ট্রীয় জনসংখ্যা রেজিস্টার বা এনপিআর নিয়ে ইতিমধ্যেই বিতর্ক, আন্দোলন হয়েছে, অনেকে এর সপক্ষে, অনেকে বিপক্ষে। ২০১০-এ প্রথম দেশজুড়ে এনপিআর হয়। এনপিআর হল দেশের নাগরিকদের ডেটাবেস। কোনও ঠিকানায় ৬ মাস ধরে বসবাসকারীদের নাম উঠবে এই রেজিস্টারে। তবে বিজেপি সরকার আগেই বলেছে এনপিআরের মাধ্যেমে কারোর নাগরিকত্ব কেড়ে নেওয়ার ব্যাপার নেই। তবি বিরোধীরা মনে করছে এ-র সাথেও সিএএ এ-র যোগ থাকতে পারে।এনআরসি ও সিএএ নিয়ে বিতর্কের জেরে এবার এনপিআর নিয়েও শুরু হয়েছে অশান্তি, বেশ কয়েকটি রাজ্য জানিয়েছে, তারা এই প্রক্রিয়া চালু করবে না।
তবে মহারাষ্ট্র সরকার জানিয়েছে ১ মে থেকে শুরু হয়ে ১৫ জুন পর্যন্ত চলবে জনগণনা। সংশোধিত নাগরিকত্ব আইন, এনআরসি ও এনপিআরের বিরুদ্ধে আন্দোলনের মাঝেই মহারাষ্ট্র সরকার এনপিআর ও জনগণনার কাজ শুরু করার ঘোষণা করল। তবে মহারাষ্ট্র সরকারের এনপিআর চালু করার সিদ্ধান্ত নেওয়ায় এনসিপি-কংগ্রেস তা মানবে কি না তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। কারণ মহারাষ্ট্রে ক্ষমতায় এসেছে শিবসেনা সরকার। এনসিপি-কংগ্রেস উভয়েই এ রাজ্যে এনআরসি করতে দেবে না বলেই জানিয়েছে।
আরও পড়ুন : রাজ্যে বিজেপির অবস্থা খতিয়ে দেখতে পয়লা মার্চ রাজ্যে আসছেন অমিত শাহ
মহারাষ্ট্র বিধানসভার ২৮৮টি আসনের মধ্যে সরকার গড়তে দরকার ১৪৫ টি আসন। শিবসেনার বিধায়ক সংখ্যা ৫৬, এনসিপির ৫৪, কংগ্রেসের ৪৪। সব মিলিয়ে ১৬৯। এনসিপি ও কংগ্রেসের হাত ধরে ক্ষমতায় আসা শিবসেনা সরকার এনপিআরের বিরুদ্ধে থাকায় এই সরকারের স্থায়িত্ব নিয়ে সংশয় দেখা যাচ্ছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…