গৌরী মরে যাবে না তো! ভয়ে কেঁপেছিলেন কিং খান। ডনের বুকও ভয়ে দুরু দুরু করে যখন কিনা মনের মানুষ কষ্ট পায়। যখন প্রথম আরিয়ান আসে গৌরী-বাদশার জীবনে তখন এমনটাই ভয় পেয়েছিলেন শাহরুখ খান। খুব অল্প বয়সে মা-বাবা কে হারানো এক ছেলের মনে পত্নী প্রেম যে থাকবে তা বলা বাহুল্য। এক সাক্ষাৎকারে কিং খান বলেছিলেন, “আরিয়ানের জন্মের সময় যখন হাসপাতালে প্রসব যন্ত্রণায় ছটফট করছিল গৌরী৷ তখন আমার তো ভয়ে হাত-পা কাঁপছিল। প্রচণ্ড টেনশন হচ্ছিল৷ ভেবে পাচ্ছিলাম না কী করব।”
তৃতীয় সন্তান নেওয়ার সময়েও শাহরুখের পজেসিভনেস আরও দ্বিগুণ হয়ে ওঠে। স্ত্রী র বয়স ৪০ পার, তাই আর ঝুঁকি নেননি কিং খান। দত্তক নেওয়ার ইচ্ছা থাকলেও তা আর হয়ে ওঠেনি। এরপর সারগেসির মাধ্যমে সংসারে আমন্ত্রণ জানান ছোট্ট আব্রামকে। অনেক বিতর্ক তৈরি হয় এই সন্তান ঘিরে। শেষে এক সাক্ষাৎকারে শাহরুখ স্পষ্ট করে দেন যে আব্রাম তাঁরই ঔরসজাত।
স্ত্রী গৌরীকে যে কিং খান কতটা ভালোবাসেন ও সম্মান করেন তাও বহুবার নানাভাবে প্রকাশ্যে এনেছেন তিনি। প্রথম বিয়েতেই রয়েছেন বলিউডের অন্যতম কেয়ারিং ও রোম্যান্টিক হিরো যিনি কিনা রিল লাইফে বহু অভিনেত্রীর হৃদয় হরণ করেছিলেন কিন্তু নিজ সম্পর্কে পাক্কা ছিলেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…