বর্তমানে ভারত করোনার দ্বিতীয় ঢেউতে সবথেকে খারাপ অবস্থা মুম্বাই শহরে। তাই এই মুহূর্তে মুম্বাইতে সব সিনেমা আর ধারাবাহিকের শ্যুটিং বন্ধ রাখা হয়েছে। নতুন করে শ্যুটিং করার কথা এখনো ভাবেননি কোনো পরিচালক। এর মধ্যে ইউরোপের বেশ কিছু দেশ করোনার সাথে লড়াই করে ধীরে ধীরে সেখানকার মানুষ ধীরে স্বাভাবিক ছন্দে ফেরা শুরু করে দিয়েছে। আর এই সুবর্ণ সুযোগ হাত ছাড়া করতে চাইছেনা সাধারণ মানুষ। বলিউডের পরিচালক থেকে প্রযোজকরা চাইছেন ইউরোপের এই দেশগুলিতে আপাতত শ্যুটিং এর কাজ শুরু করতে।
বলিউডের পরিচালকের সাথে শাহরুখ খান ও ইউরোপে নিজের ছবির শ্যুটিং এর কাজ করতে চাইছেন। বর্তমানে যেসব ছবি দেখার জন্য সবচেয়ে বেশি আগ্রহী দর্শক তা হল শাহরুখ অভিনীত ‘পাঠান’। শাহরুখ খানের এই ছবির শ্যুটিং গত বছরেই করোনার প্রকোপ কিছুটা কমেছিল সেই সময় থেকে। তবে এবছর করোনার দ্বিতীয় ঢেউতে ফের সিনেমার শ্যুটিং বন্ধ হয়ে যায়। এই ছবিতে শাহরুখ ছাড়াও রয়েছেন দীপিকা পাড়ুকোন এবং জন অ্যাব্রাহাম।
‘পাঠান’ সিনেমার পরিচালক থেকে প্রযোজক কেউই চাইছেননা এই সিনেমার শ্যুটিং বন্ধ থাকুক। তাই কোনও চেষ্টার কসুর করছেন না এই ছবির শ্যুটিং এর কাজ বিদেশের মাটিতে সম্পন্ন হবে। পরিচালক -প্রযোজক আর শাহরুখ সকলেই চান এই বলিউডের ইতিহাসে অন্যতম স্মরণীয় হয়ে থাকুক। এক সংবাদমাধ্যম থেকে জানা গিয়েছে, এই ছবির বিদেশী লোকেশন স্থির করা হয়ে গিয়েছে। পাঠান সিনেমার শ্যুট গুলো নাকি ফিনল্যান্ডে হবে।
জানা গিয়েছে, ইউরোপের মোট তিনটে দেশে নাকি ‘পাঠান’-এর বাকি যে অংশ আছে তাঁর শ্যুটিং হবে। তবে কোন কোন দেশে আর ঠিক কোন সময়ে এই শ্যুটিংপর্ব সারা হবে তা এখনই স্থির হয়নি। । কারণ করোনা পপরিস্থিতি আর ইউরোপীয় ইউনিয়নের নিয়মের উপর নির্ভর করেই এই ছবির শ্যুটিং ইউনিটকে বিদেশে গিয়ে শ্যুটিং করার পরিকল্পনা করা হবে। এছাড়া ছবির প্রযোজক আদিত্য চোপড়া চাইছেন শ্যুটিং শুরুর আগে ইউনিটের সকলের যেন করোনা টিকার দ্বিতীয় ডোজ দিয়ে দেওয়া হয়। ইতিমধ্যেই পাঠানের ৬০ শতাংশ শ্যুটিং শেষ হয়েছে। বাকি রয়েছে মাত্র ৪০ শতাংশ। তবে সেই বাকি অংশটি হবে বিদেশে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…