রাজ্য

‘জো ডরতা হ্যায়, ওহী মরতা হ্যায়’, কেন্দ্র-রাজ্য সংঘাতের মধ্যেই মমতার মুখে ‘শোলে’ ছবির ডায়লগ

তার জেদ, সব কিছুর ব্যাপারে তার হার না মানা মনোভাব, তার ব্যক্তিত্ব সবকিছুই তাকে দেশের অন্যান্য মুখ্যমন্ত্রীদের থেকে একেবারে আলাদা করে রেখেছে। তিনি আর কেউ নন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবারে আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কেন্দ্রীয় সরকারের স্বেচ্ছাচারী মনোভাবের চরম কটাক্ষ করে, মমতা আজ এক নজিরবিহীন মন্তব্য করেন। রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যে টানাপোড়েন এতদিন ধরে চলছিল তা নিয়ে রাজ্য রাজনীতি দোলাচলে।

কোনো একটা রাজ্যের সবথেকে উচ্চ পদস্থ আমলাকে নিয়ে এরকমভাবে কেন্দ্র-রাজ্য সংঘাত সত্যি ভারতের ইতিহাসে বিরল। সোমবার কেন্দ্রীয় সরকারের নির্দেশে দিল্লি না গিয়ে নবান্নে গিয়ে অবসর গ্রহণ করেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। এটাকে যদি কেন্দ্র এবং রাজ্যের সরাসরি সংঘাতের প্রথম রাউন্ড বলা যায়, তাহলে প্রথম রাউন্ডেই ব্যাকফুটে চলে গিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। আলাপনের মেয়াদকাল শেষ হলেও, তাকে এখন নিজের ছায়াসঙ্গী হিসেবে রাখছেন মুখ্যমন্ত্রী। তবে এবারে মুখ্যসচিব নয়, তিনি হচ্ছেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা।

আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কেন্দ্র সরকারের স্বেচ্ছাচারী ভূমিকাকে সমালোচনা করলেন মমতা। তিনি প্রশ্ন তুললেন, রাজ্যের সবথেকে উচ্চপদস্থ আমলাকে নিয়ে এরকম কি করা যায়? মমতা বলছেন, কেন্দ্রীয় সরকার আসলে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ভেঙে দিতে চাইছে। এরপরেই কেন্দ্রের বিরুদ্ধে নিজেকে অকুতোভয় প্রমাণ করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, আপনারাতো আমলাতন্ত্রকে শেষ করে দিতে চাইছেন। তারপরে মুখ্যমন্ত্রীর গলায় শোনা গেল অমিতাভ বচ্চন এবং ধর্মেন্দ্র অভিনীত শোলে ছবির কালজয়ী ডায়লগ, ‘জো ডরতা হ্যায়, ওহ মরতা হ্যায়।’

পাশাপাশি কেন্দ্রীয় সরকারকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, “কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে বুলডোজ করতে চাইছে। তার কন্সেন্ট ছাড়া রাজ্যের সবথেকে উচ্চ পদস্থ আমলাকে কিভাবে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়? এইভাবে হিউমিলিয়েট করা একদম ঠিক হচ্ছে না। আমলারা উচ্চপদস্থ অফিসার, আপনার ক্রীতদাস নয়। বাংলা সব সময় মাথা উঁচু করে চলে, এটা আমাদের নৈতিক জয়।”

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026