রাজ্য

Alapan Bandyopadhyay: অবসর নিলেও পেলেন না স্বস্তি, আলাপনের বিরুদ্ধে জারি হল শোকজ নোটিশ

মুখ্যসচিব পদ থেকে ইতিমধ্যেই অবসর গ্রহণ করেছেন আলাপন বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার পরেও তার বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের তরফ থেকে তাঁকে নোটিশ ধরানো হয়েছে কেন প্রধানমন্ত্রীর রিভিউ মিটিং এ তিনি উপস্থিত ছিলেন না। বিপর্যয় মোকাবিলা আইন অনুযায়ী তার বিরুদ্ধে নোটিশ পাঠানো হয়েছে কেন্দ্রের তরফ থেকে। সূত্রের খবর তাকে ৩ দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কেন্দ্রের তরফ থেকে এই নোটিশ দেওয়া হয়েছে বলে দাবি করা হলেও রাজ্য সরকার দাবি করেছে তারা এই নোটিশ পায়নি। কেন্দ্রীয় সরকার বলেছে, আলাপন বন্দ্যোপাধ্যায় এর জন্য যশ পরবর্তী বিপর্যয়ের মোকাবিলা বৈঠকে ১৫ মিনিটের জন্য অপেক্ষা করা হয়েছিল। তার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে ঢোকার সঙ্গে সঙ্গে তিনি কেন বেরিয়ে গেলেন সেই ব্যাপারে তার কৈফিয়ত জানতে চাওয়া হয়েছে।

এই নোটিশ-নোটিশ চলার পরে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেগে বলেছে, কেন্দ্রীয় সরকার শুধুমাত্র রাজনীতি করতে চাইছে।যেভাবে আলাপন বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে নিয়ে দিল্লিতে পোস্টিং দেওয়া হচ্ছে সেটা দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর উপর বড় একটা প্রশ্ন চিহ্ন তুলে দিচ্ছে। সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় কাঠামো অনুযায়ী কাজ না করে কেন্দ্র বরং দাদাগিরি শুরু করেছে। তৃণমূল নেতারা বলছেন, আমলাদের কেন্দ্রে বদলির আইন রয়েছে, কিন্তু সেই আইনের অপব্যবহার করছে বিজেপি সরকার। মোদী জমানায় ধারাবাহিকভাবে প্রতিষ্ঠানকে দুর্বল করা যায় এরকম কাজ-কর্ম হয়ে আসছে।

অন্যদিকে বিজেপির তরফ থেকে আবার তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে বলা হচ্ছে, রাজ্যের শাসক দল একটা ঝড় এর পরিস্থিতি নিয়েও রাজনীতি করতে ছাড়ছে না। বিজেপির অভিযোগ যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে লংঘন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যশ ঘূর্ণিঝড় পরবর্তী রিভিউ মিটিং এ উপস্থিত না থেকে তিনি মাত্র দেড় মিনিটের জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে একটা রিপোর্ট পেশ করেছেন। সেই রিপোর্টে তিনি দাবি করেছেন বাংলার জন্য ২০,০০০ কোটি টাকা লাগবে, কিন্তু কিসের জন্য লাগবে তা তিনি ব্যাখ্যা করতে চাইছেন না। আর যশ পরবর্তী রিভিউ মিটিং এ তিনি উপস্থিত হননি তার কারণ সেখানে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এখানেই বিজেপির অভিযোগ, এত বড় একটা ঘূর্ণিঝড়ের পরবর্তীতেও রাজ্যের মানুষের স্বার্থের খেয়াল রেখে শুধুমাত্র রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026