দেশ

Covid-19: মহারাষ্ট্রের এক জেলায় ৮ হাজার শিশু করোনা আক্রান্ত, ইঙ্গিত মিলছে তৃতীয় ঢেউয়ের?

গত বছরের মার্চ মাস থেকে বিশ্বজুড়ে মানবজাতির কাছে অভিশাপের মত উপস্থিত হয়েছে করোনা ভাইরাস সংক্রমণ। এই সংক্রমণ এর প্রকোপ চলতি বছরের প্রথমে কিছুটা কমলেও ভারতের বুকে এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। দ্বিতীয় ঢেউ সামলাতে গিয়ে রীতিমতো নাজেহাল গোটা দেশবাসী। কমবেশি প্রত্যেকটি রাজ্যেই সংক্রমণ মাত্রারিক্ত পরিমাণে হয়েছে এবং একাধিক রাজ্যে গণচিতা অব্দি জ্বলতে দেখা গিয়েছে। তবে এর মাঝেই বিশেষজ্ঞরা আরও দুশ্চিন্তাজনক তথ্য সামনে আনছে। তারা জানিয়েছে যে দ্বিতীয় ঢেউয়ের পর ভারতের বুকে আছড়ে পড়তে পারে তৃতীয় ঢেউ যাতে শিশু বা কম বয়স্করা বেশি আক্রান্ত হবে।

এই ভয়াবহ পরিস্থিতির মাঝেই শেষ মাসে মহারাষ্ট্রের করোনা আক্রান্তের পরিসংখ্যান রীতিমতো উদ্বেগে ফেলেছে গোটা দেশবাসীকে। আসলে গত মাস অর্থাৎ শুধুমাত্র মে মাসে মহারাষ্ট্রের আহমেদনগরে ৮০০০ শিশু বা কম বয়স্ক এই করোনা ভাইরাসের প্রকোপে পড়েছে। এই পরিসংখ্যান দেখে স্বভাবতই আশঙ্কা সৃষ্টি হয়েছে যে তাহলে কি করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ল মহারাষ্ট্র রাজ্যে? এই প্রসঙ্গে আহমেদনগর জেলা প্রধান রাজেন্দ্র ভোঁসলে জানিয়েছেন, “এক মাসের মধ্যে এত সংখ্যক শিশু বা কম বয়স্কদের করোনা আক্রান্ত হওয়া রীতিমতো উদ্বেগজনক। তৃতীয় ঢেউয়ের জন্য ইতিমধ্যে প্রস্তুতি নেয়া শুরু করা হয়েছে। দ্বিতীয় ঢেউতে যেমন অক্সিজেন বা বেডের সমস্যা হয়েছিল তা আর হবে না বলে আশা করা যায়।”

অন্যদিকে, মহারাষ্ট্র সরকার তাদের রাজ্যে লকডাউন এর সময়সীমা আরও ১৫ দিন বৃদ্ধি করল। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে জানিয়েছেন যে রাজ্যে আগামী ১৫ জুন অব্দি লকডাউন থাকবে। তবে বিশেষ কিছু জেলায় পরিস্থিতি বুঝে কিছু কিছু বিধিনিষেধ এর ছাড়পত্র দেওয়া হতে পারে। তবে মহারাষ্ট্রের আহমেদনগরে ১ মাসে ৮ হাজার শিশুর করোনা আক্রান্ত হওয়া তৃতীয় ঢেউয়ের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026