টেক বার্তা

অবাক করা পরিবর্তন! Hero Splendor হয়ে গেল Cafe Racer

আপনি কি বাইকপ্রেমী? কিন্তু পকেটের টানের জেরে খরচা করতে ভরসা পাচ্ছেন না? তবে আজকের প্রতিবেদনটি শুধুই আপনার জন্য।এমন আকর্ষনীয় একটি ভোলবদলের গল্প শোনাব যা পড়ে আপনি হতভম্ব হয়ে যাবেন।
ভারতের বহুবিক্রিত মোটর সাইকেলের মধ্যে Hero Splendor অন্যতম। এর একটি কারণ এর মেইনটেনেন্সের সুবিধা ও দ্বিতীয়টি হল এর অসামান্য মাইলেজ। তো Splendor ব্যবহারকারীরা সাধারণত অন্য বাইকে অভ্যস্ত হতে খানিক অস্বাচ্ছন্দ্য বোধ করে থাকেন।

অথচ, এই বাইকের লুক যেহেতু খানিক সেকেলে ,তাই কিছুকাল পর ব্যবহারকারীর মনে হতেই পারে একটু আপডেটেড মর্ডান কিছু ট্রাই করতে।তবে উপায়? বাইক মড্যুলেশন করে আপনি আপনার Splendor টিকে একেবারে ব্রান্ড নিউ Cafe Racer করে তুলতে পারেন। বিশ্বাস হচ্ছে না?

তবে শুনুন। নিখিল নামক একজন ইন্সটাগ্রাম ব্যাবহারকারী একটি Cafe Racer য়ের ছবি আপলোড করেছিলেন। চমক এই মে তিনি দাবি করেছেন বাইকটি আদতে Hero Splendor। মড্যুলেশনের মাধ্যমে তিনি বাইকটির আমূল পরিবর্তন ঘটিয়ে দিয়েছেন। দেখে এক্কেবারে বোঝার উপায় নেই যে এটি এককালে অন্য মডেলের ছিল।

এই নতুন ভার্সনে তিনি মাডগার্ড সরিয়ে রাউন্ড হেড ল্যাম্প ব্যবহার করেছেন। তার ওপর এক্স মার্কড ডিজাইন দিয়েছেন। পুরনো টায়ার বদলে ব্লক প্যাটার্নের চ‌ওড়া নতুন টায়ার লাগিয়েছেন।এছাড়াও একাধিক পরিবর্তন করেছেন সেই মোটরসাইকেলে। সিলভার কালারের ফুয়েল ট্যাংক-এর উপর লেখা হয়েছ, Custom Edition Cafe Racer।পুরনো সিটও খুলে ফেলা হয়েছে।

চতবে প্রশ্ন হল, পুরনো বাইকের অবশিষ্ট রইল‌ই বা কী? আসলে বাইকের ইঞ্জিন-এর দিকে সব আগের মতোই রয়েছে। হ্যান্ডেল বার, ফ্রি ফ্লো একজস্ট সবই নতুন করে লাগানো হয়েছে। তবে যেহেতু ইঞ্জিন আগেরটাই রয়েছে তাই এই ক্যাফে রেসারের থেকে হাই পাওয়ার পারফর্মেন্স প্রত্যাশা করা অনুচিত।

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026