রাজ্য

এবছর মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার নিয়মে বড় পরিবর্তন

করোনা পরিস্থিতি চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন এবারের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা একটু অন্যভাবে নেওয়া হবে। এত বছর ধরে যেভাবে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক নেওয়া হয়েছে তার থেকে নিয়মে বেশকিছু বদল আসতে চলেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো পরীক্ষার সময়সীমা অর্ধেক করে দেওয়া, এবং পরীক্ষার মার্কস একই রকমভাবে অর্ধেক করে দেওয়া। মাধ্যমিক পরীক্ষা নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। এবার পালা উচ্চ মাধ্যমিক পরীক্ষার।

কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়ার সময় শিক্ষা দপ্তরকে বেশ সমস্যার মুখোমুখি হতে চলেছে। উচ্চমাধ্যমিকে বিষয় সংখ্যা থাকে সর্বমোট ৫২। এতগুলি পেপার মাত্র ৯ দিনের মধ্যে কিভাবে সম্পন্ন করা যায় সেই নিয়ে দ্বন্দ্বে রাজ্য সরকার। তার পাশাপাশি, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রায় প্রত্যেকটি পেপারে দুটি করে পার্ট থাকে। যেমন বিজ্ঞানভিত্তিক পেপারের ক্ষেত্রে একটি থিওরি পেপার এবং অন্যটি প্রাক্টিক্যাল। এই পরিস্থিতিতে এই দুটি পেপার মিলিয়ে কিভাবে ৫০ শতাংশ নম্বরের পরীক্ষা নেওয়া যায় তা নিয়ে চিন্তায় রয়েছে রাজ্য প্রশাসন এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

করোনার কারণে এবারে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় করা হতে চলেছে রদবদল। স্কুল শিক্ষা দপ্তর জানিয়েছে মাধ্যমিকের মত উচ্চমাধ্যমিক পরীক্ষাও এবারে ৫০ শতাংশ নম্বরে এবং অর্ধেক সময় এর হবে। তার সাথে সাথেই ৯ দিনের মধ্যে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক শেষ করার কারণে উচ্চমাধ্যমিকে সর্বাধিক পেপার সংখ্যা হতে পারে ১৮ থেকে ২০। আবশিক বিষয়ের সঙ্গে কেবল দুই থেকে তিনটি ঐচ্ছিক বিষয় এর পরীক্ষা নেওয়া সম্ভব। যে বিষয়ের পরীক্ষা নেওয়া হবে না, সেই সমস্ত ঐচ্ছিক বিষয়ের নম্বর স্কুলে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে যোগ করে দেওয়া হবে। এই সপ্তাহের শেষে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

এই সপ্তাহের শেষের দিকে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে তারা। ১২ লক্ষ পরীক্ষার্থীর ভাগ্য নির্ধারণ হবে এবার মাধ্যমিকে। আর উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীর সংখ্যা ৮.৫ লক্ষ। ২০ লক্ষ পরীক্ষার্থীর ভাগ্য নির্ধারণ করবে স্কুল শিক্ষা দপ্তর। তাই এই মুহূর্তে রাজ্য সরকারের কাছে এটাই সবথেকে বড় চ্যালেঞ্জ, কিভাবে সুষ্ঠুভাবে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া যায়। রাজ্য সরকারের তরফ থেকে হুঁশিয়ারি দেয়া হয়েছে, যেন প্রত্যেকটি সেন্টারে স্যানিটাইজার এবং মাস্ক বাধ্যতামূলক থাকে। এছাড়াও সোশ্যাল ডিসটেন্স যেন মেনে চলা হয় সে বিষয়ে নজর রাখার আদেশ দিয়েছে রাজ্য সরকার।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026