খেলা

ক্রিকেট ছেড়ে চাল-ডালের আড়তদারি করছেন বাংলাদেশের এই ক্রিকেটার, দেখুন ছবি

গত বছর অক্টোবর মাসে ক্রিকেট থেকে নির্বাসিত হলেও তিনি একাধিকবার উঠে এসেছেন খবরের শিরোনামে। কখনও ফুটবল খেলে ঘাম ঝড়িয়েছেন তো কখনও নিজের ব্যাট নিলামে তুলে দুস্থদের সাহায্য করেছেন। মোটকথায় এর আগের বারের সব খবরগুলিই প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে খেলার সাথে জড়িত।কিন্তু এবার একেবারে অন্য অবতারে দেখা দিলেন তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্ট করা একটি ছবি দেখে থ নেটদুনিয়ার বাসিন্দারা। তিনি বাংলাদেশের অল রাউন্ডার শাকিব-আল-হাসান।করোনা পরিস্থিতিতে ব্যাহত সমগ্র জনজীবন।

সামাজিক দূরত্ব মেনে জীবনযাপন করতে হচ্ছে মানুষজনকে।এমন পরিস্থিতিতে যোগাযোগের আদর্শ মাধ্যম হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়া। তারকাদের ব্যক্তিগত জীবনের সমস্ত খবরই মেলে এই সোশ্যাল মিডিয়ায়। উসেন বোল্টের করোনা আক্রান্ত হওয়া থেকে বিরাট কোহলির বাবা হতে চলা, সবই সোশ্যাল মিডিয়ায় জানান তারকারা। শাকিবও ব্যাতিক্রম নন।সম্প্রতি তাঁর ফেসবুকে করা একটি পোস্ট দেখে, অবাক হয়েছে নেটিজেনরা। যেখানে দেখা যাচ্ছে চাল-ডালের আড়তদার রূপে বসে রয়েছেন তিনি।

পরনে সাদা পাঞ্জাবি, আঙুলে বেশ কয়েকটি আংটি, হাতে কলম আর মুখে এক গাল হাসি। চালের আড়তদারদের ঠিক যেমন দেখতে লাগে, তেমনই লাগছে তাঁকে। একদম খাঁটি বাঙালি।সকলেই জানতে চান ব্যাপারখানা কী? হটাৎ এমন ভূমিকায় কেন? কিন্তু এ বিষয়ে কিছুই জানাননি শাকিব। তবে শোনা যাচ্ছে, কোনও একটি বিজ্ঞাপনের শুটিং এর জন্যই এই লুকে ধরা দিয়েছেন তিনি।১ বছরের জন্য নির্বাসিত হবার পরেও বাংলাদেশ তথা বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের জনপ্রিয়তায় যে এতটুকুও ভাটা পড়েনি, তা এই পোস্টটিটে ভক্তদের মন্তব্য এবং পোস্টটির শেয়ারেই বোঝা যায়। ভক্তরা জানান, অধীর আগ্রহে শাকিবের মাঠে ফেরার জন্য অপেক্ষা করছেন তাঁরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026