বিনোদন

‘ফার্ম হাউসে বহু রাত কাটিয়েছি আমি আর সুশান্ত’, NCB-র কাছে স্বীকার সারা আলি খানের

শনিবার ছিল সেই দিন, যেদিন আরবসাগরের তীরে উঠেছিলো জোয়ার। তবে নায়িকারা সন্তর্পণে সেই জোয়ারের ভারী আক্রোশকে পার করতে পেরেছেন। বলিউডের নায়িকাদের বুদ্ধিদীপ্ত উত্তর তাঁদের আপাতভাবে বাঁচিয়ে দিয়েছে। আজ্ঞে হ্যাঁ, শনিবার নির্ধারিত সময়েই এনসিবি’র অফিসে পৌঁছে যান নবাব এর প্রথম পক্ষের কন্যা সারা আলি খান। তিনি জানান, সুশান্তের পাবনা লেকের ফার্ম হাউজে গিয়েছিলেন ঠিকই, কিন্তু কখনও ড্রাগস নেননি। তাঁর দাবি, তিনি কোনও মাদক কারবারিকেও চেনেন না।

সুশান্তের সঙ্গে সারা আলি খানের ঘনিষ্ট সম্পর্কের কথা মিডিয়াতে আসে। এই দুইজনকে বহু জায়গায় একসাথে দেখা যায়। পরবর্তীতে সেই জায়গায় আসে রিয়া চক্রবর্তী। সুশান্ত-সারার সম্পর্ক যতদিন ছিল, সারা বহুবার সুশান্তের কেপ্রি হাউজ’-এর বাড়িতে যেতেন। এমনকি একসঙ্গে থাইল্যান্ড ট্রিপেও গিয়েছিলেন তাঁরা। সেখানে এক ঘরে কয়েকদিন সময়ও কাটিয়েছিলেন।

এদিকে রিয়া চক্রবর্তী জেরার সময় বলেছিলেন কেদারনাথ শ্যুটিং এর সময় থেকেই সুশান্ত মাদকাসক্ত হয়ে যান। এবং সারা-শ্রদ্ধা প্রায়ই সুশান্তের ফার্ম হাউসে আসতেন। পাশাপাশি, মাদক কারবারি মাদক কারবারি করমজিৎ সিং ওরফে কেজে-র ব্যাপারেও প্রশ্ন করা হয় সারাকে। করমজিৎ জানিয়েছিলেন যে ২’বার পার্সেল করে ড্রাগস পাঠিয়েছিজ তিনি সুশান্তের গেস্ট হাউসের পার্টিতে। এদিকে সারা আলি খান এই সব প্রশ্নের উত্তরে সাফ জানিয়ে দিয়েছেন যে তিনি কখনো মাদক নেন নি। উল্টে তিনি এটা জানান যে সুশান্ত ফার্ম হাউজে বেশ কয়েকবার গাঁজা খেয়েছিল।

দীপিকা হলেন একজন দক্ষ অভিনেত্রী এবং সারার সিনিয়র। আমরা সাধারনত সিনিয়রদের অনুসরণ করি। কালকের চিত্র যদি ভালভাবে পর্যবেক্ষণ করা যায় তবে এটা আপনিও বুঝতে পারবেন যে দীপিকার মত সারা আলি খানও নিজের হোম ওয়ার্ক করেই এনসিবি-র মুখোমুখি হয়েছেন। সমন পাওয়ার পরেই সারা আলি খান তাঁর পার্সোনাল আইনজীবীদের সঙ্গে মিটিং করে এনসিবি-র দপ্তরে হাজিরা দেন। এবং সুকৌশলে জানান যে তিনি মাদক নেননি অথচ সুশান্ত মাদক নিতেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026