বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া মানুষের কাছে তাদের বিনোদনের অন্যতম প্রধান মাধ্যম হয়ে উঠেছে। এখন অধিকাংশ মানুষই নিজেদের অবসরের বেশিরভাগ সময়টাই কাটান এই সোশ্যাল মিডিয়ায়। বিনোদন মাধ্যম হওয়ার পাশাপাশি সোশ্যাল মিডিয়া যেকোনো মানুষের প্রতিভাকে সকলের সামনে তুলে ধরার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মও বটে। এখন প্রায়ই সকলে নিজেদের প্রতিভাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলের সামনে আনতে চান, তার জন্য তাদের বড় কোনো রিয়্যালিটি শোয়ের অপেক্ষায় থাকতে হয় না।
প্রতিদিন প্রতিমুহূর্তে সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও ভাইরাল হচ্ছে। কেউ নিজের নাচের, কেউ গানের, কেউবা আঁকার, আবার কেউ নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করছেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই। বর্তমান যুগের সোশ্যাল মিডিয়া মানে কোন একটি নির্দিষ্ট প্ল্যাটফর্ম নয়, এক্ষেত্রে মানুষের সামনে খোলা রয়েছে অনেকগুলো রাস্তা। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টুইটার, স্ন্যাপচাট ইত্যাদির মত একাধিক প্ল্যাটফর্ম, যার সাহায্যে নেটিজেনদের একাংশ নিজেদের প্রতিভাকে সকলের সামনে তুলে ধরতে সক্ষম হচ্ছেন।
সাম্প্রতিক যুগে এই সোশ্যাল মিডিয়ার হাত ধরেই তরুণ প্রজন্মের অনেকেই নিজেদের প্রতিভাকে পৌঁছে দিতে পেরেছেন বহু মানুষের কাছে। নেটদুনিয়ার মাধ্যমেই তাদের পরিচিতি এসেছে অনেকের মধ্যে। ইতিমধ্যেই তারা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পৌঁছে গেছেন বহু মানুষের কাছে। তাদের প্রতিভাই তাদের পরিচয় তৈরি করছে নেটিজেনদের একাংশের মধ্যে। সম্প্রতি তেমনি এক যুবতীর নাচের ভিডিও সামনে এসেছে সকলের।
সম্প্রতি কলি সরকার নামের এক যুবতী বর্তমানের ট্রেন্ডিং সং ‘পুস্পা’র ‘সামি সামি’ গানের সাথে দুর্দান্ত নেচে রিল ভিডিও বানিয়ে ভাইরাল হয়েছেন নেটদুনিয়ায়। তবে এই প্রথমবার নয় এর আগেও তার নাচের একাধিক ভিডিও ভাইরাল হয়েছে নেটিজেনদের মাঝে। মেয়েটি নিজের বাড়ির ছাদেই লাল শিফন শাড়িতে ও স্লিভলেস কালো ব্লাউজে এই রিল ভিডিওটি বানিয়েছেন। ভিডিওটি বানানোর সময় তার চোখে ছিল সানগ্লাস, চুল ছিল আলতো করে বাঁধা। তার এই ভিডিওতে ভিউজ হয়েছে ৪৮ হাজারেরও বেশি। আর সাড়ে চার হাজারের বেশি মানুষ পছন্দ করেছেন ভিডিওটি। ইনস্টাগ্রামেও তার ফলোয়ার্স সংখ্যা নেহাত কম নয়, ৩০ হাজারের কাছাকাছি।
ABC’s Dancing With the Stars is giving fans a brand-new way to connect with the…
Gore Verbinski returns after a decade-long hiatus with Good Luck, Have Fun, Don’t Die, a…
The countdown to the end of The Kelly Clarkson Show is officially underway, but fans…
ABC’s Dancing with the Stars is stepping outside the ballroom for the first time in…
Jimmy Eat World is marking a major milestone in 2026. The Arizona rock band will…
Marc Anthony has broken his silence after unexpectedly finding himself caught in the middle of…