রাজ্য

নদীয়ার শান্তিপুর গোবিন্দপুর কাঁচামালের পাইকারি বাজারে, ভাঙারাসের মেলা

মলয় দে নদীয়া : নদীয়া জেলার শান্তিপুরে ছটি পুরাতন বাজার এবং আটটি নতুন বাজারের কাঁচা সবজির জোগান আসে মূলত গোবিন্দপুর পাইকারি সবজি বাজার থেকে। 34 নম্বর জাতীয় সড়কের দুই পাশে 70 টিরও বেশি আড়ৎ এবং অস্থায়ী প্রায় 200 পাইকারি সবজি ব্যবসায়ী পসরা সাজিয়ে বসেন নিত্যনৈমিত্তিক! লকডাউনে কোন প্রভাব পড়েনি এই বাজারে, বরং বেশ কিছু একান্নবর্তী পরিবার সস্তা দামে সবজি কিনতে পৌঁছে যাচ্ছে কাকভোরে। সম্পূর্ণ অস্বাস্থ্যকর পরিবেশ, বেশিরভাগই ব্যবসায়ীর কৃষকের মুখে নেই মাস্ক, কাঁচামাল হস্তান্তরের ক্ষেত্রেও হাত ধোয়ার নেই কোন ব্যবস্থা, হ্যান্ড গ্লাভস এর ব্যবহার প্রায় নেই বললেই চলে।

বাজারে পাইকারি সবজি কিনতে আসা বহু পুরনো ব্যবসায়ীরা জানান অন্য সময় এত ভিড় চোখে পড়ে না, রাস্তার দুপাশে পুরোটাই ফাঁকা , প্রশাসনিক তৎপরতায় 2 কিলোমিটার দীর্ঘ রাস্তার দুপাশ দিয়ে নূন্যতম দূরত্ব বজায় রেখে বসার কড়া নির্দেশ দিলে সমস্যার নিশ্চয়ই মানতে বাধ্য হতো পাইকারি ব্যবসায়ীরা। শান্তিপুর কেন্দ্রীয় ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক তারক দাস কে এ বিষয়ে জানতে চাইলে তিনি কার্যত ব্যর্থতা স্বীকার করে নিয়ে, অবিলম্বে ওই বাজারের সম্পাদকের সাথে কথা বলে, প্রশাসনিক সহযোগিতায় আগামী দু-একদিনের মধ্যেই শুরু হবে বলে জানান।

অন্যদিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ ফেলে রেখেও, যাঁরা নিজেদের গৃহবন্ধি করে রেখেছেন, তাদের অভিযোগ 31 শে মার্চ, বাড়িয়ে 14 ই এপ্রিল! তার পরেও বাড়তে পারে লকডাউন এর সময়সীমা , এই আত্মত্যাগ শুধু কি সচেতনদের জন্যই? ব্যবসায়ী কল্যাণ সমিতি , ব্যবসায়ীদের জন্য কল্যাণকর কি ব্যবস্থা নিল এই পরিস্থিতিতে? প্রশাসন মনে করলে পারে না এমন কোন কাজ নেই! তবে কেন এই উদাসীনতা??

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026