নিউজ

ঘূর্ণাবর্তের জের, কলকাতা সহ রাজ্যের এই জেলাগুলিতে ঝড়বৃষ্টির পূর্বাভাস

গুমোট গরম থেকে স্বস্তির খবর শোনালো হাওয়া অফিস। আজ কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, কলকাতা সহ হাওড়া, হুগলী, নদীয়া জেলাতে হালকা থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আগামী কয়েকদিন বিভিন্ন জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আজ উপকূলবর্তী এলাকাগুলিতে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরের বিপরীত ঘূর্ণাবর্ত তৈরী হবার জন্য গাঙ্গেয় পশ্চিমবঙ্গে জলীয় বাস্প প্রবেশ করার ফলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা ছাড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলী, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ঝোড়ো হাওয়া বইবে। সাথে বৃষ্টি ও হতে পারে। ঘূর্ণাবর্তের জেরেই এই বৃষ্টি হবে বলে হাওয়া অফিস জানিয়েছে।

আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রির কাছাকাছি থাকবে। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রির কাছাকাছি। শুক্রবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আদ্রতার পরিমান ছিল ৯৪ শতাংশের মধ্যে। গতকাল বৃষ্টি হয়নি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026