এবারে করোনায় আক্রান্ত হলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। বেশ কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন শশী পাঁজা। তিনি নিজে একজন চিকিৎসক তাই তিনি টের পেয়ে গেছিলেন তার আগাম সংক্রমনের ব্যাপারে। বুধবার শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে তিনি করোনা ভাইরাসের পরীক্ষা করালেন। তারপর বৃহস্পতিবার সকালে তার রিপোর্ট আসে করোনা পজেটিভ। বৃহস্পতিবার অডিও বার্তার মাধ্যমে শশী পাঁজা কর্মীদের ওয়ার্ডে ওয়ার্ডে অটো করে প্রচার করার নির্দেশ দিয়েছেন।
এছাড়াও নির্দিষ্ট স্থান থেকে ভোটার স্লিপ সংগ্রহ করে বিলি করার কাজ করতে বলেছেন শশী পাঁজা। তিনি বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন। তিনি এবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিটে শ্যামপুকুর আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ২৯ এপ্রিল তারিখে উত্তর কলকাতার ৭টি বিধানসভা আসনের নির্বাচন হওয়ার কথা। তার আগে তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ২৪ এপ্রিল তারিখে শ্যামপুকুর এবং জোড়াসাঁকো এলাকায় জোড়া রোড শো করতে আসবেন।
তার আগেই বৃহস্পতিবার সংক্রমিত হয়েছেন শশী পাঁজা। এই কারণে তিনি জানিয়ে দিয়েছেন এবারের রোড শোতে তিনি উপস্থিত থাকতে পারছেন না। আপাতত তিনি কোয়ারেন্টাইনে রয়েছেন। ইতিমধ্যেই বহু নেতা-মন্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনায় আক্রান্ত হয়েছেন কামারহাটি কেন্দ্রের তৃণমূল প্রার্থী মদন মিত্র। এছাড়াও করোনা ভাইরাসের কবলে পড়েছেন অধীর চৌধুরী, সাধন পান্ডে সহ বেশ কিছু নেতা।
ভারতের টেলিকম বাজারে প্রতিযোগিতা দিন দিন আরও তীব্র হচ্ছে। Jio, Vi-র সঙ্গে টক্কর দিতে গ্রাহকদের…
দেশের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। সম্প্রতি কেন্দ্র সরকার ৯টি রাজ্যে বিদ্যুৎ পরিষেবার…
ভারতের সাধারণ মানুষের অবসরকালীন আর্থিক সুরক্ষার জন্য চালু হওয়া Atal Pension Yojana (APY) বর্তমানে অত্যন্ত…
নিরাপদ বিনিয়োগের কথা ভাবলে এখনও বহু ভারতীয়ের প্রথম পছন্দ পোস্ট অফিসের বিভিন্ন সঞ্চয় প্রকল্প। এর…
পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। সম্প্রতি “লক্ষ্মীর ভান্ডার”…
পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। উপভোক্তাদের সুবিধা নিশ্চিত করতে…