রাজ্য

করোনা আবহে শেষ দুই দফার জন্য ৪ শহরে ৫৬ সভা করবেন নরেন্দ্র মোদি, মানা হবে করোনা বিধি

করোনা আবহে সংক্রমণের গগনচুম্বী গ্রাফ দেখে রীতিমতো উদ্বেগে রয়েছে ভোটমুখী বাংলার মানুষ। কিন্তু আতঙ্কে থাকলেও জোরকদমে চলছে একুশে বিধানসভা নির্বাচন। আজ ইতিমধ্যেই ষষ্ঠ দফার নির্বাচনের ভোটগ্রহণ প্রায় শেষমুহূর্তে এসে পৌঁছেছে এবং বাকি রয়েছে আর দুই দফা নির্বাচন। এই রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত হচ্ছে কলকাতা শহরের মানুষেরা। প্রায় প্রতিদিন ২ হাজারের বেশি মানুষ শুধুমাত্র কলকাতা থেকে আক্রান্ত হচ্ছেন। এই পরিস্থিতিতে বিজেপির সমর্থনে ভোটপ্রচার করতে বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দলীয় সূত্রে জানা গিয়েছে আগামী শুক্রবার মোদি তার ১৩ তম সফরে মোট ৪ টি সমাবেশ করবেন। তবে দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে করোনা সংক্রমনের ভ্রুকুটি দেখে এবারে মোদির সভায় করোনা বিধি মেনে চলা হবে এবং সর্বাধিক ৫০০ জন মানুষ সামাজিক দূরত্ব বজায় রেখে মোদির ভাষণ শুনতে পারবেন।

আজ ষষ্ঠ দফায় নির্বাচন সম্পন্ন হওয়ার পর বাকি দুই দফা নির্বাচনে মোট ৭১ আসনে ভোটগ্রহণ করা বাকি রয়েছে। এরমধ্যে ৫৬ আসনে প্রচারের লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মোট ৪ টি জনসভা করবেন। দলীয় সূত্রে জানা গিয়েছে শুক্রবার নরেন্দ্র মোদি ৪ সভায় শারীরিকভাবে ভাষণ দিলেও ভার্চুয়ালি জায়েন্ট স্ক্রিন লাগিয়ে আরো ৫৭ টি সভাস্থল তৈরি করা হয়েছে। সেসব জায়গায় তিনি সশরীরে উপস্থিত না থাকলেও তার সরাসরি সম্প্রচার করা হবে জায়েন্ট স্ক্রিনে। এই সভাস্থলের সংখ্যা আরো বাড়তে পারে বলে মনে করছে বিজেপি।

সপ্তম দফার নির্বাচনে কলকাতা শহরের কলকাতা বন্দর, ভবানীপুর, রাজবিহারী ও বালিগঞ্জ আসনে ভোট হবে। সেই অনুযায়ী আগে পরিকল্পনা ছিল যে ভবানীপুরের নর্দান পার্কে হবে মোদির সমাবেশ। তবে বর্তমান পরিকল্পনা অনুযায়ী মোদির জন্য শহীদ মিনারে মূল মঞ্চ বাধা হবে। সেখানে উপস্থিত থাকবেন ৫০০ জন শ্রোতা। এছাড়া অন্যান্য জায়গায় জায়েন্ট স্ক্রিন এর মাধ্যমে একাধিক এলাকায় তার ভাষণ লাইভ সম্প্রচার করা হবে। আগে থাকতেই করোনা বিধি মেনে মোদির প্রত্যেকটি জনসভায় ২০০ জনের বসার ব্যবস্থা করা হবে। প্রত্যেককে মাস্ক ও স্যানিটাইজার রাখতে হবে নিজেদের কাছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026