রাজ্য

“সেরে উঠুন, খেলতে হবে তো”, মদনদার সুস্থতা কামনা করে ফেসবুক পোস্ট শ্রীলেখা মিত্রের

করোনা আবহে বাংলায় চলছে একুশে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই ছয় দফা সম্পন্ন হয়েছে এবং বাকি রয়েছে আর ২ দফা নির্বাচন। আজ ষষ্ঠ দফার নির্বাচনের ভোটগ্রহণ হচ্ছে। তবে এই মুহূর্তে করোনার প্রকোপে অতিষ্ঠ গোটা ভোট বাংলা। বাংলাতে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজারের গন্ডির ছাড়িয়ে গেছে। এরমধ্যে গতকাল সকালের দিকে তীব্র শ্বাসকষ্ট নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছিলেন কামারহাটির হেভিওয়েট তৃণমূল প্রার্থী মদন মিত্র। পরীক্ষা করার পর জানা গিয়েছিল মদনদা কোভিড নিউমোনিয়াতে আক্রান্ত। তাকে তড়িঘড়ি গতকাল এসএসকেএম হাসপাতাল থেকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

আজ সকাল থেকেই জানা গিয়েছে গতকালের থেকে অনেকটাই অবস্থার উন্নতি হয়েছে করোনা আক্রান্ত মদন মিত্রের। বর্তমানে তার পরিবারের তরফে জানানো হয়েছে, “তার অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল।” তবে এর মাঝে আজ সকালে তৃণমূল প্রার্থী মদন মিত্রের দ্রুত আরোগ্য কামনা করেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তিনি ফেসবুকে একটি পোস্ট করে লিখেন, “মদন দা সেরে উঠুন। আরো অনেকদিন খেলতে হবে তো। রাজনৈতিক মতপার্থক্য থাকবেই। তবু আমি চাইবো আপনি তাড়াতাড়ি সেরে উঠুন।”

Madan da shere uthun khelte hobeto ro onekdin, political differences thakbei tobu chaibo shere uthun

Posted by Sreelekha Mitra on Wednesday, 21 April 2021

প্রসঙ্গত উল্লেখ্য, শ্রীলেখা মিত্র একজন বাম সমর্থক। তাকে বারংবার বাম নেতাদের প্রচারে এবং বামেদের বিগ্রেডে দেখা যায়। তিনি তার সোশ্যাল মিডিয়াতেও বারংবার বামেদের প্রচার করেন। তবে আজ হঠাৎই তিনি তৃণমূল প্রার্থী মদন মিত্রের সুস্থতা কামনা করেছেন। আসলে মদন মিত্রের প্রার্থী ছাড়াও নেট দুনিয়াতে আলাদা একটি জনপ্রিয়তা আছে। এমনকি কিছুদিন আগে অভিনেত্রী সায়নী ঘোষ তাকে বাংলার ক্রাশ বলেছিল। এখন সোশ্যাল মিডিয়াতে সবাই মদন মিত্রের দ্রুত সুস্থতা কামনা করছে। সেই দলেতে রাজনৈতিক মতপার্থক্য ভুলে গা ভাসিয়েছেন শ্রীলেখা মিত্র।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026