ভয়াবহ অগ্নিকাণ্ড দিল্লি দেরাদুন শতাবদি এক্সপ্রেসে। অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ট্রেনের c-5 কামরায়। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, সম্ভবত শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে। তবে এখনো পর্যন্ত গোটা বিষয়টি তদন্ত করে দেখা সম্ভব হয়নি। দাউদাউ করে জ্বলছে শতাব্দি এক্সপ্রেসের ওই কামরা।
বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানানো হয়েছে রেলের তরফ থেকে। রেল সূত্রে খবর, একটি উচ্চ কমিটি গঠন করে এই ঘটনার তদন্ত করা হতে চলেছে।
তবে এই ট্রেনের সমস্ত যাত্রী সুরক্ষিত রয়েছেন। গোটা কামরা ঝলসে গিয়েছে। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী হতাহতের কোনো খবর নেই। রেল পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের কাসরাও স্টেশনের কাছাকাছি জায়গায়। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনো পর্যন্ত আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে তবে এখনো পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হয়নি!
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…