অভিনেত্রী হিনা খান (Hina khan) সিরিয়ালের পরিচিত মুখ হলেও তাঁকে জনপ্রিয়তা এনে দিয়েছিল কালার্স চ্যানেলের রিয়েলিটি শো ‘বিগ বস’। বিগ বসের ঘরে সবচেয়ে আলোচ্য বিষয় ছিল হিনার স্টাইলিশ নাইটসুট। এই প্রসঙ্গে হিনা নিজেই বলেছেন, তিনি একশো আশিটি নাইটসুট নিয়ে গিয়েছিলেন বিগ বসের ঘরে। চলতি বছর ‘বিগ বস-14′-এও সিনিয়র হিসাবে বিগ বসের ঘরে প্রবেশ করেছিলেন হিনা। হিনার সহনশীলতা ও প্রতিযোগীদের সঙ্গে নম্র ব্যবহার তাঁকে প্রশংসনীয় করে তুলেছিল। হিনার তুখোড় স্টাইলের জন্য হিনা ভারতের টপ মোস্ট স্টাইলিশ মহিলাদের মধ্যে অন্যতম স্থান অধিকার করেছেন।
হিনা বরাবর ফিটনেস সচেতন। ‘অক্ষরা’ থেকে ‘বিগ বস’-এর জার্নিটা নেহাত সহজ ছিল না। সিরিয়ালে অভিনয়ের সময় হিনার শরীরে যে বাড়তি ফ্যাট ছিল তা ঝরিয়ে এখন তিনি নির্মেদ। প্রায়ই নিজের ফিটনেস রেজিমের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন হিনা। নিজের যোগা ও জিম ইন্সট্রাক্টরের পরামর্শ মেনে হিনা ব্যায়াম করেন বলে জানিয়েছেন হিনা নিজেই।
সম্প্রতি হিনার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ছবিতে হিনাকে নীল রঙের জিমের পোশাকে দুই হাতের উপর ভর দিয়ে শরীরকে শূন্যে ভাসিয়ে ব্যালান্স করতে দেখা যাচ্ছে। ভাইরাল হয়েছে তাঁর পাইলেটস-এর ছবিও।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…