বিনোদন

ছয়মাসে পা দিল ইউভান, ‘রাজপুত্র’র জন্য হাফ কেক, রইল জন্মদিনের সমস্ত ছবি

গত মাসে রাজ চক্রবর্তী (Raj Chakraborty)-র জন্মদিন 21 শে ফেব্রুয়ারি অন্নপ্রাশন হয়েছে রাজ ও শুভশ্রী ( subhasree ganguly)-র একমাত্র পুত্রসন্তান ইউভান (yuvan)-এর। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ইউভানের অন্নপ্রাশনে যোগ করেছিল নতুন মাত্রা। রাজের হালিশহরের বাড়ি এদিন সেজেছিল কনের সাজে। শুভশ্রীর কোনো ভাই না থাকার কারণে ইউভানের দাদুকেই পালন করতে হল ইউভানকে ভাত খাওয়ানোর দায়িত্ব। হলুদ পাঞ্জাবি ও ছোট্ট ধুতি পরে দাদু দেবপ্রসাদ গাঙ্গুলী (Debaprashad ganguly)-এর হাত থেকে জীবনের প্রথম পায়েসের স্বাদ পেল খুদে ইউভান। তবে ইউভানের থালা সাজিয়ে দেওয়া হয়েছিল চুড়ো করা ভাত, ঘি, সাত রকমের ভাজা, চিঙড়ি মাছের মালাইকারি, মিষ্টি, পায়েস, দই। কিন্তু অতীব চঞ্চল ‘রাজপুত্র’ পায়েস মুখে দিয়েই কোল থেকে নামার চেষ্টা করছিল। ফলে বোঝাই যাচ্ছে, ইউভান অনুভব করছিল পরবর্তীকালে ভাত খাওয়ার হ্যাপা। পাশে বসে ছিলেন ইউভানের আদরের ‘ঠাম্মি’ লীলা চক্রবর্তী (leela chakraborty)-ও। ছোট্ট ইউভান উপভোগ করেছে শাঁখের আওয়াজ, উলুধ্বনি। এত লোকজন দেখেও মোটে ঘাবড়ায়নি ‘রাজপুত্র’।

পায়েস খাওয়ানোর আগে রীতি মেনে ইউভানের সামনে কাঁসার থালায় সাজিয়ে দেওয়া হয়েছিল গীতা, টাকা ও কলম। অবুঝ ইউভান রঙিন টাকার প্রতি আকৃষ্ট হয়ে তা নিজের হাতে তুলে নেয়। শুভশ্রী সেই ছবি শেয়ার করেছেন ইন্সটাগ্রামে। এছাড়াও ইউভানের অন্নপ্রাশনের একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। সেই ভিডিওতে দাদুর কোল থেকে ইউভানের নামার চেষ্টা করার দৃশ্যও ধরা পড়েছে।

20 শে ফেব্রুয়ারি রাতে হালিশহরের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন রাজ, শুভশ্রী ও ইউভান। 21 শে ফেব্রুয়ারি দিনের বেলা ইউভানের অন্নপ্রাশনের পর রাতে হয়েছে রাজের জন্মদিনের ঘরোয়া পার্টি। বাবা রাজের জন্মদিন ও ছেলে ইউভানের অন্নপ্রাশন উপলক্ষ্যে কমলা-হলুদ গাঁদার মালায় কনের সাজ সেজেছিল হালিশহরের বাড়ি। খাওয়ার জায়গা সাজানো হয়েছিল সাদা ও বাসন্তী রঙের কাপড় দিয়ে। এদিন শুভশ্রীর পরনে ছিল সি-গ্রীন রঙের বেনারসী শাড়ি ও বাসন্তী রঙের ব্লাউজ। রাজ পরেছিলেন সবুজ বেনিয়ান পাঞ্জাবি ও চোস্ত।

ইতিমধ্যেই ছয়মাসে পা দিয়েছে দুষ্টু ‘রাজপুত্র’। ফলে ছয় মাসের ইউভানের জন্য তার বাবা-মা নিয়ে এলেন হাফ বার্থডে কেক। বার্থডে কেকের উপর ইংরাজিতে লেখাও ছিল ‘Half’ শব্দটি। ইউভানের নামের প্রথম ইংরাজি শব্দ ‘y’ খোদাই করা ছিল। আকাশী রঙের কেকের উপর ছোট উট আইসিং করা ছিল। কিন্তু ইউভান ব্যাজার মুখে কেকের দিকে তাকিয়ে ছিল। হোক না হাফ বার্থডে, তাই বলে কেকও আধখানা! রাগ তো হবেই! শুভশ্রী ইউভানের জন্মদিনের ছবি শেয়ার করেছেন ইন্সটাগ্রামে। নেটিজেনরাও ইউভানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

Anirban Kundu

Recent Posts

স্বস্তির হাওয়া, একধাক্কায় কমল সোনা-রুপোর দাম! আজকের সর্বশেষ রেট জানুন

সোনা ও রুপোর বাজারে অবশেষে মিলল স্বস্তির খবর। গতকালের ধারাবাহিকতায় আজও কমল হলুদ ধাতুর দাম।…

April 29, 2026

পঞ্জাব কিংসের জার্সি থেকে চিরবিদায় রুপোলি! বিসিসিআইয়ের নিয়মেই বদল, জানালেন প্রীতি জ়িন্টা

আইপিএলের মঞ্চে পঞ্জাব কিংসের জার্সি বরাবরই আলাদা আকর্ষণ তৈরি করেছে। লাল এবং রুপোলি—এই দুই রঙের…

April 29, 2026

১২ মিনিটের চার্জে কলকাতা থেকে পুরুলিয়া! বাজারে সস্তায় Avon E-Zap DX ই-স্কুটার

পেট্রোল-ডিজেলের ঊর্ধ্বমুখী দামের বাজারে ইলেকট্রিক ভেহিকেলের চাহিদা দ্রুত বাড়ছে। সেই পরিস্থিতিতেই সাশ্রয়ী মূল্যে নতুন বিকল্প…

April 29, 2026

BSNL Long Validity Plan: ৫ মাস পর্যন্ত চলবে সস্তার রিচার্জ, প্রতিদিন ২GB ডেটা সহ আনলিমিটেড কলিং

টেলিকম সেক্টরে প্রতিযোগিতা ক্রমশ বাড়ছে। Reliance Jio, Bharti Airtel এবং Vodafone Idea-র সঙ্গে পাল্লা দিতে…

April 29, 2026

Google Wallet-এ সেভ করুন আধার কার্ড: কীভাবে করবেন? জেনে নিন পুরো প্রক্রিয়া

আপনার কাছেও আধার কার্ড (Aadhaar Card) রয়েছে? তাহলে আপনার জন্য বড় খবর। এখন আর সবসময়…

April 29, 2026

দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট: দফায় দফায় বৃষ্টি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

বঙ্গে এই মুহূর্তে আবহাওয়ার আমেজ অনেকটাই বদলে গিয়েছে। উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত একটি পূর্ব-পশ্চিম…

April 29, 2026