বিনোদন

বিয়ে নিয়ে নীরবতা ভাঙলেন অভিনেত্রী, তোলপাড় সোশ্যাল মিডিয়া

ইদানিং প্রায়ই গায়িকা-অভিনেত্রী শেহনাজ গিল (Shehnaaz Gil) ইন্সটাগ্রাম লাইভ করেন। সেখানে তাঁর অনুরাগীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন শেহনাজ। কিছুদিন আগে শেহনাজকে তাঁর বিয়ের ব্যাপারে প্রশ্ন করেন তাঁর ভক্তরা।  শেহনাজ বলেন, তাঁর এখনও বিয়ের যোগ্য বয়স হয়নি। তিনি বলেন, নিজের কেরিয়ারের জন্য লড়াই না করলে হয়তো এতদিনে তাঁর বিয়ে হয়ে যেত এবং  তিনি মা-ও হয়ে যেতেন।

কালার্স চ্যানেলের জনপ্রিয় শো ‘বিগ বস-13’-এর সবচেয়ে চর্চিত প্রতিযোগীদের মধ্যে অন্যতম ছিলেন শেহনাজ গিল। তিনি বিগ বসের ঘরে একজন সত্যিকারের এন্টারটেইনার ছিলেন।  নিজেকে ‘পঞ্জাবের ক্যাটরিনা’ বলতেন শেহনাজ। শেহনাজের সেন্স অফ হিউমার প্রশংসনীয় হয়েছিল দর্শকদের কাছে।  সরল পঞ্জাবি টানের হিন্দি ও চার্মিং ব্যক্তিত্ব দিয়ে সকলের মন জয় করতে সক্ষম হয়েছিলেন তিনি।  ‘বিগ বস’ না জিতলেও একজন সফল এন্টারটেইনার হিসাবে কালার্স চ্যানেলের সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন শেহনাজ।

বিগ বসের ঘরে থাকাকালীন শেহনাজ ও অভিনেতা সিদ্ধার্থ শুক্লা (Sidhdharth shukla)-এর মধ্যে তৈরী হয় গাঢ় বন্ধুত্বের সম্পর্ক।  এমনকি তাঁরা দুজন একে অপরকে ছাড়া ঘুমোতে যেতেও চাইতেন না।  দুজনে সবসময় একসঙ্গে আড্ডা দিতেন। শেহনাজ বা সিদ্ধার্থ কেউই একে অপরকে অন্য প্রতিযোগীর সাথে গল্প করতে দেখতে পছন্দ করতেন না।  তাঁদের জুটি একসময় ‘সিদনাজ’ নামে পরিচিত হয়ে যায়।  বিগ বসের ঘরে শেহনাজ সিদ্ধার্থকে বিয়ের প্রস্তাব দেন।  কিন্তু সিদ্ধার্থ শেহনাজকে বলেন, তিনি শেহনাজকে কখনও একজন ভালো বন্ধু ছাড়া কিছুই ভাবেননি।  বিগ বসের ঘরে শেহনাজের বাবা এসে শেহনাজকে সিদ্ধার্থের সঙ্গে সম্পর্কে জড়াতে বারণ করেন।  সিদ্ধার্থ শুক্লা ‘বিগ বস-13’ জেতার পর সিদ্ধার্থ ও শেহনাজ একটি মিউজিক ভিডিওয় একসঙ্গে অভিনয় করেন।  কিন্তু এর পরেই ধীরে ধীরে সিদ্ধার্থ ও শেহনাজের সম্পর্কের সুতো ক্ষীণ হয়ে আসে।  ভেঙে যায় ‘সিদনাজ’ জুটি।  সিদ্ধার্থ ও শেহনাজ ক্রমশ একে অপরের থেকে দূরে সরে যান।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026