নয়াদিল্লি: ভারত (India) ও বাংলাদেশের (Bangladesh) পুলিশ বাহিনী এবার সন্ত্রাসদমনে একসঙ্গে কাজ করবে। দুই দেশের মধ্যে অনুষ্ঠিত এক আলোচনায় এই সিদ্ধান্ত নিয়েছে ঢাকা (Dhaka) ও নয়াদিল্লি (New Delhi। দুই প্রতিবেশী দেশের পুলিশ প্রধানরা সন্ত্রাসবাদের লাগাতার উত্থান নিয়ে মঙ্গলবার (Tuesday) ভার্চুয়াল বৈঠকে বসেন। এর মাধ্যমে পরস্পরের মধ্যে সন্ত্রাসবিরোধী সহযোগিতা বাড়বে বলে মনে করছে উভয় দেশ।
এই ভারচুয়াল বৈঠকে জালনোট চোরাচালান, অবৈধ অস্ত্র, আন্তঃসীমান্ত সন্ত্রাস, মাদক ও মানব পাচার নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া, দুই দেশের পলাতক সন্ত্রাসবাদীদের অবস্থান নিশ্চিত করে তাদের পাকড়াও করতে একসঙ্গে কাজ করার বিষয়েও আলোচনা হয় দুই পুলিশ বাহিনীর কর্তাদের মধ্যে। আলোচনায় উভয়পক্ষই জঙ্গিদের বিরুদ্ধে একে অপরের কড়া পদক্ষেপের প্রশংসা করেন।
ভবিষ্যতে নিরাপত্তা চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে একে অপরকে সহযোগিতা করার বিষয়েও আলোচনা হয়। নয়াদিল্লি ও ঢাকা অপরাধ নিয়ে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। বৈঠকে দু’দেশের পুলিশ প্রধানরা ছাড়াও ঊর্ধ্বতন আধিকারিকরাও উপস্থিত ছিলেন। উল্লেখ্য, জেএমবি, আল কায়দা-সহ একাধিক ইসলামিক জঙ্গি সংগঠনের সদস্যরা বাংলাদেশে অপরাধ সংগঠিত করে পালিয়ে আশ্রয় নেয়।ভারতে হামলা চালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়ার ঘটনাও ঘটছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…