নিউজ

সুখবর! এবার বেসরকারি হাসপাতালগুলিতেও মিলবে করোনা ভ্যাকসিন, ঘোষণা রাজ্য স্বাস্থ্য দফতরের

কলকাতা: বেসরকারি হাসপাতালেও (Private Hospital) মিলবে। তবে এখনও স্বাস্থ্য দফতর বেসরকারি হাসপাতালে কবে থেকে এই ভ্যাকসিন পাওয়া যাবে,সে ব্যাপারে কিছু জানায়নি৷ রাজ্য স্বাস্থ্য দফতর গতকাল, বুধবার (Wednesday) ভ্যাকসিন (Vaccine) নিয়ে বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে বৈঠকে করে। সূত্রের খবর, ২৪টি বেসরকারি হাসপাতালের প্রতিনিধির সঙ্গে ওই বৈঠক হয়েছে৷ বেসরকারি হাসপাতাল থেকেও যাতে করোনা টিকা পাওয়া যায়,তা নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। ওই বৈঠকে স্বাস্থ্য অধিকর্তা এবং সচিব স্তরের কর্তারা ছিলেন৷

প্রসঙ্গত,করোনা ভ্যাকসিন গত মঙ্গলবার রাজ্যে এসে পৌঁছেছে৷ আগামী শনিবার থেকে পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে টিকাকরণ৷ পশ্চিমবঙ্গেl কোভিশিল্ডের ১০ লক্ষ ডোজ এসে পৌঁছেছে৷ করোনার টিকা প্রথম প্রথম পর্যায়ে সরকারি ও বেসরকারি হাসপাতালের চিকিৎসক, নার্স-সহ সমস্ত স্বাস্থ্যকর্মী এমনকি চতুর্থ শ্রেণির কর্মীদেরও টিকাকরণ হবে। দ্বিতীয় পর্যায়ে পুলিশকর্মীদের এবং তৃতীয় পর্যায়ে টিকা দেওয়া হবে সাধারণ মানুষকে।

প্রতিষ্ঠানগুলির চিকিৎসক সহ সকল স্বাস্থ্যকর্মীর টিকাকরণের বন্দোবস্ত রাজ্য সরকারের তরফেই করা হবে বলে জানানো হয়েছে৷ রাজ্যে দুটি জায়গায় ভ্যাকসিন স্টোর করা হয়েছে৷ একটি বাগবাজারে রাজ্য সরকারের ভ্যাকসিন স্টোর এবং দ্বিতীয়টি হেস্টিংসে ভ্যাকসিন হাব৷ বাগবাজার ভ্যাকসিন স্টোর থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় টিকা পৌঁছে দেওয়া হচ্ছে৷ প্রথম পর্যায়ে ৬ লক্ষ ৪৪ হাজার ৫০০ জনের টিকাকরণ করা হবে বলে জানা গিয়েছে৷ এইসব তথ্য কো-উইন অ্যাপে মিলেছে৷

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026