নিউজ

নাম না করে মমতাকে তুলোধোনা পুরীর শঙ্করাচার্যের, করলেন মোদি বন্দনা

সাগর: গঙ্গাসাগরে উপস্থিত হয়েছেন পুরীর শঙ্করাচার্জ স্বামী নিশ্চলানন্দ সরস্বতী মহারাজ। আর বুধবার (Wednesday) সাংবাদিক বৈঠকে রাজধানী দিল্লি (Delhi) থেকে ১,৫৩৩ কিলোমিটার দূরে বসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) গুনগান গাইতে দেখা গেল পুরীর শঙ্করাচার্যকে। নরেন্দ্র মোদির মধ্যে একজন সঠিক রাজনীতিবিদের সেরা সব গুণ রয়েছে বলে মন্তব্য করেন  স্বামী নিশ্চলানন্দ সরস্বতী মহারাজ।

সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে পুরীর শঙ্করাচার্জ স্বামী নিশ্চলানন্দ সরস্বতী বলেন, ‘একজন রাজনীতিবিদ হতে গেলে সব থেকে বড় একজন কূটনীতিবিদ হতে হবে। আর একজন সঠিক কূটনীতিবিদের প্রধান তিনটে গুন মিলন, নমন ও দমন সবই রয়েছে নরেন্দ্র মোদির মধ্যে।’ বিধানসভা ভোটের আগে এখন  প্রতিদিনই রাজ্য রাজনীতিতে  তৃণমূল ও বিজেপি দ্বৈরথ উত্তাপ ছড়াচ্ছে। ২০২১-এ তৃণমূলের সরকার থাকবে নাকি পদ্ম শিবির বাংলা জয় করবে তা নিয়ে যখন জল্পনা চলছে, সেই সময় বাংলায় বসে পুরীর শঙ্করাচার্যের প্রধানমন্ত্রীকে দরাজ সার্টিফিকেট দেওয়া তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

গঙ্গাসাগর মেলাকে  এবারও জাতীয় মেলা ঘোষণা করার দাবি তোলেন শঙ্করাচার্জ। তিনি বলেন, ‘সরকার ঘোষণা করুক বা নাই করুক, আমি ঘোষণা করছি গঙ্গাসাগর মেলা রাষ্ট্রীয় মেলা।’ এদিকে গঙ্গাসাগরকে আধুনিকিকরণের প্রকল্প নিয়েছে রাজ্য সরকার। একদা দুর্গম এই তীর্থভূমিতে যোগাযোগ ব্যবস্থার সম্প্রসারণের পাশাপাশি হোটেল, লজ তৈরি হয়েছে। পিকনিক স্পটও হয়েছে। গঙ্গাসাগরের মতো তীর্থভূমিতে এই ধরণের কার্যক্রম ঠিক নয় বলে নাম না করে রাজ্য সরকারের সমালোচনা করতেও দেখা যায় পুরীর শঙ্করাচার্যকে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026