বিনোদন

Shehnaaz Gill: কথা বলতে বলতে সিদ্ধার্থের কথা ভেবেই কান্নায় ভেঙে পড়লেন শেহনাজ! রইলো ভিডিও

বিগ বস ১৩-এর জনপ্রিয় প্রতিযোগী ছিলেন সিদ্ধার্থ শুক্লা এবং শেহনাজ গিল। এখানে খেলার মাঝেই দুজন দুজনকে ভালোবাসে। এই শো শেষ হওয়ার পর জুটি হিসেবে বিভিন্ন মিউজিক ভিডিয়োতে কাজ করেন। শোনা গিয়েছিল দুজনে খুব শীঘ্রই বিয়ে করতে পারবেন। সব চলছিল ভালো। এর মাঝেই দু-মাস আগে হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি দেন বিগ বস ১৩ বিজয়ী। আর এরপরেই পুরোপুরি ভেঙে পড়েন পাঞ্জাবি অভিনেত্রী৷ সেই হাসি খুশি শেহনাজ আজ পুরো মনমরা৷ সিদ্ধার্থের মৃত্যুর পর পুরোপুরি ভেঙে পড়েন। বাড়িতেই থাকতেন অভিনেত্রী।

তবে এই কঠিন সময়ে শেহনাজকে সামলেছেন প্রয়াত অভিনেতার মা রীতা শুক্লা। তিনি শেহনাজকে বুঝিয়ে কাজে ফিরিয়েছেন। ধীরে ধীরে কাজে ফিরলেও শেহনাজের মুখে পুরোনো হাসিটা আর নেই৷ সম্প্রতি নিজের মনের মানুষকে সিদ্ধার্থ শুক্লকে উৎসর্গ করে এই গান ও গেয়েছেন। এরপরেই তিনি বলেন,সিদ্ধার্থ তাঁর সঙ্গেই রয়েছেন৷ প্রয়াত প্রেমিকের উদ্দেশ্যে তিনি বলেছেন ‘তু ইয়েহি হ্যায়’। ইতিমধ্যে মুক্তি পেয়েছে সেই নতুন গান।

গত অক্টোবর মাসে অভিনেত্রী শেহনাজ গিলের পাঞ্জাবি ছবি ‘হসলা রাখ’ মুক্তি পেয়েছে। এই ছবিটি পঞ্জাবের বক্স অফিসে বেশ ভালোই হিট হয়েছে। এই ছবির প্রচারেও উপস্থিত ছিলেন শেহনাজ। অভিনেতা সিদ্ধার্থ শুক্লর মৃত্যুর পরে এই ছবির প্রচারেই ফের ক্যামেরার সামনে আসেন শেহনাজ। অভিনেতার মৃত্যুর পর এক মাস সিনেমার কাজ থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন। তবে সিদ্ধার্থের মা আর নিজের পরিবারের কথাতে সিনেমার কাজ শেষ করেন। এই সিনেমা নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন তাও প্রেমিকের মৃত্যুর পরে প্রথমবার কথা বলেছিলেন শেহনাজ এই ছবির প্রচারের সময়েই।

আর তখনই কথা বলতে বলতে হঠাৎ করে কান্নায় ভেঙে পড়েন পঞ্জাবি অভিনেত্রী। শেয়ার করা ভিডিয়োতে দেখা যাচ্ছে, নিজের ছবি হসলা রাখ-এর প্রচারের সময়ে ক্যামেরার সামনে আসেন। তিনি। আর সংবাদমাধ্যমের সঙ্গে মাথা ঠান্ডা করেই কথা বলেছিলেন তিনি। কিন্তু হঠাৎই এর মাঝে হাপুস নয়নে কেঁদে ফেলেন অভিনেত্রী। সেই ভিডিও ক্লিপ এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল। তবে ঠিক কী কারণে সেদিন তিনি হঠাৎ কেঁদে ফেলেন তার কারণ আজও জানা যায়নি। যদিও নেটিজেনরা মনে করছেন, সিদ্ধার্থের কথা ভেবেই হয়তো কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। অনেকেই অভিনেত্রীকে শক্ত হওয়ার বার্তা দেন।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026