বিনোদন

Sreelekha Mitra: ‘তোমার মায়া ত্যাগ করতেই হবে’, ধূমপান না করার সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী শ্রীলেখা

শ্রীলেখা মিত্র টলিউডের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন। বহু বছর ধরে টেলিভিশন এবং সিনেমাতে দাপটের সঙ্গে কাজ করেছেন এই অভিনেত্রী। এই অভিনেত্রীর বয়স বাড়লেও চিররঙিন থাকতে ভালোবাসেন। টলিপাড়ার অন্যতম ঠোঁটকাটা অভিনেত্রীর মধ্যেও শ্রীলেখার নাম আসবে। তিনি বরাবর সোজা কথা সোজাভাবে বলতে বেশি ভালোবাসেন। অভিনেত্রী বহুবার যৌনতা, প্রেম, পরকীয়া নিয়ে খোলাখুলি কথা বলেছেন তিনি। মাঝেমধ্যেই বেফাঁস মন্তব্য করে নানান বিতর্কেও জড়ান অভিনেত্রী। তবে সেই সব বিতর্ক নিয়ে বিশেষ পাত্তা দিতে নারাজ তিনি।

তবে এবার নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন শ্রীলেখা। ‘ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যানসার হয়’, একথা আমি আপনি প্রত্যেকেই জানি। তবে মানি কজন। এদিজে ছবির শুরুতে প্রতিদিন এই নীতি কথা দেখে থাকি। তবে ধূমপান ছাড়বার কথা ভাবতেই পারেন না একদল মানুষ।

শ্রীলেখা অন্যদের মতো ধূমপান করেন এবার এই বদ অভ্যাস চিরতরে ছাড়তে চাইছেন শ্রীলেখা। বুধবার অভিনেত্রীর আচমকা উপলব্ধি ‘আর সিগারেট খাব না’। তবে পাশাপাশি ফেসবুকের দেওয়ালে শ্রীলেখা এটাও স্পষ্ট করে লেখেন তাঁর সিগারেটের প্রতি আসক্ত হওয়ার জন্য শোবিজ দুনিয়ার কোনও যোগ নেই। তিনি কলেজ জীবন থেকেই ধূমপানের প্রতি ঝুঁকে পড়েছিলেন তিনি। এত বছর পর তিনি পুরোপুরি মুক্তি চান এই খারাপ অভ্যাস থেকে। 

কিন্তু আচমকা কেন এই সিদ্ধান্ত? অনেকের মনে হচ্ছে। এক সাক্ষাৎকারে শ্রীলেখা জানালেন, ‘তাঁর কথা বলতে কষ্ট হচ্ছে। সারাক্ষণ গলায় অদ্ভূত অস্বস্তি। দম নিয়েও সমস্যা হচ্ছে। সারাক্ষণ বুকে যেন চাপ ধরা ভাব’। চিকিৎসকের কাছে গেলে সবার প্রথম যে তাঁকে ধূমপানে নিয়ন্ত্রণ আনবার কথা বলা হবে তাই শ্রীলেখা নিজে থেকে থাকতেই এই সিদ্ধান্ত নিয়েছেন। 

এদিন নিজের ভ্যারিফায়েড ফেসবুক অ্যাকাউন্ডের দেওয়ালে শ্রীলেখা লেখেন, ‘সিগারেট ছাড়তে চাই। এই ব্যাড হ্যাবিট-টা আমার কলেজের দিনে, না সিনেমায় এসে সিগারেট ধরিনি। বাবার কাছে বকুনি সাথে এক দুবার মারও খেয়েছি। মোগাম্বোর মতো ছিল বাবা তখন। সেই বাবা আবার আমার কাছ থেকে সিগারেট চুরি করেও খেয়েছিল, এইরকম রিলেশন ছিল আমাদের। কিন্তু সত্যি এবার ছাড়ব… ছাড়বই’। তিনি আরও লেখেন, ‘অনেক সুখ-অসুখ, প্রাপ্তি-অপ্রাপ্তি, বেড়ে উঠা, বুড়ো হয়ে উঠা- সবটা জুড়ে তুমি ছিলে, আছো এখনো, তবে এবার তোমার মায়া ত্যাগ করতেই হবে… দুটোই বড় কষ্টের সিগারেট, বোঝোতো… সবই মায়া’।  এরপর অনেকেই অভিনেত্রীকে ধূমপান ছাড়ার সিদ্ধান্তে প্রশংসা করেন আবার অনেকে ট্রোলড করেন।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026