বিনোদন

Sidharth-Shehnaaz: ‘আমাদের সম্পর্ক কখনওই ভাঙতে পারে না’, সিদ্ধার্থের সাথে ব্রেক আপ নিয়ে মুখ খুললেন শেহনাজ

বিগ বস ১৩-এর জনপ্রিয় প্রতিযোগী ছিলেন সিদ্ধার্থ শুক্লা এবং শেহনাজ গিল। এখানে খেলার মাঝেই দুজন দুজনকে ভালোবাসে। এই শো শেষ হওয়ার পর জুটি হিসেবে বিভিন্ন মিউজিক ভিডিয়োতে কাজ করেন। শোনা গিয়েছিল দুজনে খুব শীঘ্রই বিয়ে করতে পারবেন। সব চলছিল ভালো। এর মাঝেই দু-মাস আগে হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি দেন বিগ বস ১৩ বিজয়ী। আর এরপরেই পুরোপুরি ভেঙে পড়েন পাঞ্জাবি অভিনেত্রী৷ সেই হাসি খুশি শেহনাজ আজ পুরো মনমরা৷ সিদ্ধার্থের মৃত্যুর পর পুরোপুরি ভেঙে পড়েন। বাড়িতেই থাকতেন অভিনেত্রী।

তবে এই কঠিন সময়ে শেহনাজকে সামলেছেন প্রয়াত অভিনেতার মা রীতা শুক্লা। তিনি শেহনাজকে বুঝিয়ে কাজে ফিরিয়েছেন। ধীরে ধীরে কাজে ফিরলেও শেহনাজের মুখে পুরোনো হাসিটা আর নেই৷ সম্প্রতি নিজের মনের মানুষকে সিদ্ধার্থ শুক্লকে উৎসর্গ করে এই গান ও গেয়েছেন। এরপরেই তিনি বলেন,সিদ্ধার্থ তাঁর সঙ্গেই রয়েছেন৷ প্রয়াত প্রেমিকের উদ্দেশ্যে তিনি বলেছেন ‘তু ইয়েহি হ্যায়’। ইতিমধ্যে মুক্তি পেয়েছে সেই নতুন গান।

মুখে হাসি না থাকলেও চেনা ছন্দে ফিরছেন শেহনাজ। বিভিন্ন সংবাদসম্মেলনে পাপারাৎজিদের মুখোমুখি হতে দেখা যাচ্ছে শেহনাজকে। সম্প্রতি জুমকে দেওয়া এক সাক্ষাৎকারে সিদ্ধার্থের সঙ্গে তাঁর ব্রেকআপ নিয়ে প্রশ্ন করা হয়৷ এবার নিজেদের সম্পর্কের ব্রেক আপকে গুজব বললেন। তিনি হেসে বলেছিলেন- ‘ওরা বলে আমার ব্রেকআপ হয়েছে বলছে। যা কখনও ঘটেনি’। অভিনেত্রীর আচরণেই বোঝা গিয়েছে, এই ধরণের গুজবে পাত্তা দেননা তিনি। সিদ্ধার্থের মৃত্যুর পরই সম্পর্কের বন্ধনকে অটুট বলে দাবি করেছেন তিনি।

সিদ্ধার্থের মৃত্যুর পর একবারে ভেঙে যেতে দেখা শেহনাজ গিলকে। নিজেকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে সরিয়ে নিয়েছিলেন তিনি। এমনকি মাস দেড়েক নিজেকে ঘরবন্দি করে রেখেছিলেন নায়িকা। এরপরই পঞ্জাবি ছবি ‘হসলা রাখ’এর প্রোমোশনে দেখা মেলে শেহনাজের। প্রেমিকের মৃত্যুশোক কাটিয়ে ধীরে ধীরে জীবনের স্বাভাবিক ছন্দে ফিরছেন তিনি।

 উল্লেখ্য, সম্প্রতি নতুন ছবি ‘হসলা রাখ’এর প্রচারে ক্যামেরার সামনে দেখা গিয়েছে শেহনাজকে। তবে বরাবার যে হাসি মজা করে থাকতে ভালোবাসতো যে শেহনাজনক তাঁকে একেবারে অন্য রূপে দেখা যায়। তাঁর মুখে হাসি একেবারেই ফিকে ছিল। অনুরাগীরা চমকে উঠেছিলেন অভিনেত্রীকে দেখে।সেই হাসিখুশি ভাব একেবারে হারিয়ে গিয়েছিল। যদিও এইসময় অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছিলেন শেহনাজ আর্মিরা। টুইটারে ট্রেন্ড করেছিল ‘হন্সলা রাখ শেহনাজ’। শেহনাজ-ভক্তরা বুঝিয়ে দিয়েছিলেন এই দুঃসময়ে তাঁরা পাশেই আছেন তাঁর। আর এই সিনেমাটি বক্স অফিসে বেশ হিট হয়।

 

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026