দেব বরাবর নিজের কথা রাখতে ভালোবাসেন। যেমন কথা , তেমন কাজ করলেন টলিউডের সুপারস্টার তথা সাংসদ দেব। সুদূর আইসল্যান্ডে থেকে নিজের দর্শক আর অনুরাগীদের কথা মনে রাখলেন তিনি। আর তাই তো কালীপুজোর সকালে দেব জানিয়ে দিলেন,‘গোলন্দাজে’র নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর পর এবার ‘রঘু ডাকাত’ হয়ে বড় পর্দায় আসছেন। শেয়ার করলেন নতুন ছবির পোস্টার। পোস্টারে দেখা যাচ্ছে, কাঁধ ছাপানো কোঁকড়ানো চুল, সুঠাম অনাবৃত উর্দ্ধাঙ্গ ও কালো ধুতির সঙ্গে লাল কোমরবন্ধ এবং মাথায় বাঁধা ফেট্টিতে রঘি ডাকাত দেব। দেবের এক হাতে খড়গ ও অন্য হাতে দাউদাউ, জ্বলন্ত মশাল উঁচিয়ে তুলে জঙ্গলের আস্তানায় জড়ো হওয়া তাঁর ডাকাত দলের উদ্দেশে কোনও নির্দেশ দিচ্ছে ‘রঘু’।
গোলন্দাজের পর দেবের আগামী এই ছবির পরিচালকও ধ্রব বন্দোপাধ্যায়। দেবের প্রযোজনা সংস্থা এবং এসভিএফ হাত মিলিয়েই আর ছবিটি তৈরি করছে। পরের বছরে শুরু হবে রঘু ডাকাতের শ্যুটিং। বলাবাহুল্য দেব আর ধ্রুব’র কেমিস্ট্রি ফের দর্শক দেখতে পাবে। এবারের পুজোর বক্স অফিসে বেশ ভালো ব্যবসা করেছে ‘গোলন্দাজ’। করোনার পর সিনেমা হল খোলার পর এই ছবির টানেই হলে দর্শক ফিরেছে দলে দলে। ছবি প্রযোজকের মুখেও চওড়া হয়েছে হাসি। আর তাতেই সাহস পেয়ে নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর পরে এবার রুপোলি পর্দাতে রঘু ডাকাতকে ফেরাতে চলেছেন ‘গোলন্দাজ’-এর পরিচালক-নায়ক জুটি। এসভিএফের সঙ্গে জোট বেঁধে এই ছবির প্রযোজনা করছেন দেব নিজেও।
বাংলার ডাকাতের কাহিনী নিয়ে যোগেন্দ্রনাথ গুপ্তের লেখা রঘু ডাকাতের রোমাঞ্চকর গল্পের কথা প্রায় আট থেকে আশি সকলে জানেন। যে রঘু ডাকাতের দাপটে ইংরেজদের বুক কেঁপে উঠত, সেই রঘুর ইংরেজদের প্রতি বিদ্রোহও বাংলার লোককথায় স্থান পেয়েছে। লোককথা অনুয়ায়ী, হুগলি জেলার মগরায় বাসুদেবপুর গ্রামে ছিল রঘু ডাকাতের আস্তানা। আর সেখানেই নাকি একসময় প্রতিষ্ঠিত ছিল এক প্রাচীন কালীমন্দির। নাম ছিল ডাকাতে কালী। পরে সেই মন্দির ‘রঘু ডাকাতের মন্দির’ হিসেবেও বিখ্যাত হয়। তিনি কিন্তু সাধারণ মানুষের কাছে ডাকাত ছিলেননা ছিলেন বাংলার অসহায় মানুষের রবিনহুড। ধনীদের থেকে ধন ডাকাতি করে, তা দিয়ে সেবা করতেন সাধারণের। মেয়েদেরকে অগাধ সম্মান করতেন। নীল বিদ্রোহে যোগ দিয়ে দলের পরিচালনা করে ব্রিটিশদের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল বাংলার একসময়ের এই হাড়হিম করা দুর্ধর্ষ ডাকাত। সেই চিত্রনাট্য তুলে ধরবেন দেব আর ধ্রুব।
এবার নতিন ছবির পোস্টার সোশ্যাল মিডিয়ায় নিজের অ্যাকাউন্টে শেয়ার করে দেব লেখেন, ‘আজ এই নিশি অমাবস্যায় শক্তি আরাধনার পুন্য লগ্নে এক অজানা কাহিনীর উন্মোচন-নীল বিদ্রোহে সামিল হয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা রঘু ডাকাত।’ সেই পোস্টার নজর কেড়েছে দর্শকদের। অনেকে এই ছবি দেখার জন্য অপেক্ষা করছেন সে কথাও জানান।এ ই ছবি প্রসঙ্গে দেব ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছেন আইসল্যান্ড থেকে অভিনেতা ফিরে এলে শুরু হবে ছবির লুক টেস্ট। এই ছবিতে দেবের পাশাপাশি আর কোন কোন কলাকুশলী থাকবে তা এখনো জানা যায়নি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…