বিনোদন

Nusrat Jahan: স্পোর্টস ব্রা-তে হট লুকে ঈশানের মাম্মা, ‘আমাকে কি একইরকম ভালোবাসবে?’ প্রশ্ন নুসরতের

ছেলের বয়স সবে আড়া মাস। কিন্তু ছেলের এক মা হওয়ার আগে পুরোদমে কাজে ফিরেছেন এই অভিনেত্রী। হ্যাঁ ঠিক ধরেছেন নুসরত জাহানের কথা বলছি। এমনকি ঈশানকে দিন কয়েকের জন্য কলকাতায় রেখে কাশ্মীরে স্বামীর শ্যুটিংয়েও গিয়েছিলেন নুসরত। ঈশানের প্রসবের দু-সপ্তাহের স্যালোঁর লঞ্চে হাজির হয়েছিলেন নুসরত। যা দেখে হতভম্ব হয়েছিল সকলেই। এমনিতে নুসরত মা হওয়ার পর তাঁর খুব বেশি বেবি ফ্যাট গায়ে লাগেনি। তবে নিজেকে আগের মতোই তন্বী আর ফিট রাখতে কোনও খামতি রাখছেন না নুসরত। চিকিৎসকদের পরামর্শ মেনেই পুরোপুরি শরীরচর্চা আর জিম করছেন।

বুধবার সকালে কালো রঙা স্পোর্টস ব্রাতে সদ্যই নিজের চাবুক ফিগারের নতুন ছবি শেয়ার করেছিলেন নুসরত। আর তাতেই অভিনেত্রীর পোস্ট ওয়ার্ক আউট গ্লো ঝরে পড়ছে নায়িকার। আর বুধবার জিম করবার ফাঁকে একটি নতুন রিল ভিডিও বানিয়ে ফেললেন অভিনেত্রী। আর নুসরতের সেই ‘ফাঁকিবাজি’ আর কুল মুহূর্ত দেখে ‘মরি মরি যাই’ বলছেন পুরুষ অনুগামীরা।

এদিন জনপ্রিয় সিটি ও অ্যাডাম লিভাইনের ‘লকড অ্যাওয়ে’ গানে রিল ভিডিও বানালেন নুসরত। এই গানে গানেই নায়িকার প্রশ্ন, আমি যদি নিজের খামতিগুলো মেলে ধরি, যদি আমি মনের জোর ধরে রাখতে না পারি, সত্যি বলো তাহলেও কি আমাকে আগের মতোই ভালোবাসবে?’ তবে প্রশ্ন একটাই কার উদ্দেশে এই বার্তা দিলেন নুসরত? ইনস্টা ফলোয়ারদের জন্য নাকি ঈশানের পাপার জন্য? তা স্পষ্ট করেননি নায়িকা। 

উল্লেখ্য,প্রযোজক এনা সাহার নতুন ছবিতে তিন নম্বর বার জুটি বাঁধতে চলেছেন যশরত, আর সেই ছবির একটি গানেরই শ্যুটিং সারতে গিয়েছিলেন যশরত। কাশ্মীরে গেলেন। কলকাতায় ফিরেই ‘জয় কালী কলকত্তাবালী’র শ্যুটিংয়ে যোগ দিয়েছেন নুসরত। অভিনেত্রী এক সাক্ষাৎকারে জানিয়েছেন, অভিনয় কেরিয়ার, সাংসদীয় দায়িত্ব এবং ঈশানের মায়ের ভূমিকা পালন করতে গিয়ে কষ্ট হচ্ছে তবে ‘কর্মই ধর্ম’ এটা মনেপ্রাণে বিশ্বাস করেন তিনি। তাই তো দিনের অর্ধেকটা সময় নিজের সন্তানের জন্য, এবং বাকি সময়টা কাজের জন্য তুলে রাখছেন। ঈশানের মায়ের ভূমিকা প্রতি মুহূর্তে উপভোগ করছেন অভিনেত্রী। তাঁর কথায়, ‘আগের থেকে কাজে এলে একটা জিনিস পালটেছে, এখন প্যাক-আপ করে বাড়ি ফেরবার তাড়া সবসময় থাকে। আসলে ঈশান যত না তাঁর জন্য অপেক্ষা করে, কিনি তার চেয়ে বেশি উদগ্রীব থাকি ওকে কোলে নেওয়ার জন্য’।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026