খেলা

শূন্যতে আউট হতেই রস টেইলরকে মেরেছিলেন থাপ্পর, সামনে এলো শিল্পা শেঠির নাম

বিশ্ব ক্রিকেটে নিউজিল্যান্ডের কিংবদন্তি ব্যাটসম্যান রস টেইলর এক বিরাট ব্যক্তিত্ব। গত বছর আন্তর্জাতিক ক্রিকেটের সমস্ত ফরমেট থেকে অবসর গ্রহণ করেছেন তিনি। নিউজিল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে একের পর এক রেকর্ড গড়েছেন টেইলর। গ্লাভস হাতে যেমন করেছেন একাধিক ষ্ট্যাম্পিং তেমন ব্যাট হাতে একাধিকবার বিরোধী শিবির ধ্বংস করেছেন তিনি। সম্প্রতি নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার রস টেইলর নিজের জীবনী পুস্তক আকারে প্রকাশ করেছেন। যেখানে তিনি তার জীবনের না বলা সত্য উপস্থাপন করেছেন। টেইলর তার আত্মজীবনী ‘রস টেলর: ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’ বইয়ে এমন একটি ঘটনার উল্লেখ করেছেন যা অজানা ছিল ক্রিকেট মহলে।

রস টেইলর তার আত্মজীবনীমূলক বইতে একটি বিরাট অংশ জুড়ে ভারতীয় প্রিমিয়ার লিগে খেলার কথা উল্লেখ করেছেন। যেখানে রাজস্থানের জার্সিতে খেলার সময় একটি ঘটনার কথা উল্লেখ করেছেন তিনি। তিন তার বইতে লিখেছেন, “রাজস্থানের জার্সিতে মাঠে নেমেছি, আমাদের সামনে ১৯৫ রানের বিশাল লক্ষ্যমাত্রা। কিন্তু আমি ওই ম্যাচে কোনও রান না করেই প্যাভিলিয়েনে ফিরে গিয়েছিলাম। ওই সময় রাজস্থান রয়্যালস দলের একজন মালিক
আমাকে প্রায় ৩-৪টে চড় মেরেছিল। সেইসঙ্গে এটাও বলেছিল যে, শূন্য রান করার জন্য আমাকে এক মিলিয়ন টাকা দিয়ে কেনা হয়নি।”

ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে ওই মালিক আসলে কে ছিলেন? নেট নাগরিকদের একাংশের দাবি, ওই মালিক আর কেউ নন বরং শিল্পা শেঠি নিজেই ছিলেন। আপনাদের জানিয়ে রাখি, সেই সময় দলের সঙ্গে শিল্পা শেঠি এবং রাজ কুন্দ্রা ছাড়া মালিকপক্ষের আর কেউ ট্রাভেল করতেন না। তবে মাঝেমধ্যে আসতেন মনোজ বাদালে। এই জন্য ক্রিকেট প্রেমীরা মনে করছেন, শিল্পা কিংবা রাজের মধ্যে কেউ একজন রস টেলরকে চড় মেরেছিলেন। রস টেলর যে ঘটনার উল্লেখ করেছেন সেটা টুর্নামেন্টের চতুর্থ মরশুমের। সেইসময় রাজস্থান রয়্যালস দলে অন্যতম জনপ্রিয় মুখ ছিলেন রাজ কুন্দ্রা এবং শিল্পা শেঠি।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026