নিউজ

RBI এর কড়া পদক্ষেপে বন্ধ হল এই ব্যাঙ্ক, এরপর কি হবে আমানতকারীদের?

ডিজিটাল দুনিয়ার সাথে পাল্লা দিয়ে চলতে গিয়ে আজকাল প্রায় সকলেই কোনো না কোনো ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলে টাকা সঞ্চয় করে রাখেন। ভবিষ্যতের জন্য আজকাল টাকা সঞ্চয় করে রাখা অবশ্যই উচিত। সরকারি ব্যাংকের পাশাপাশিও যেসব ব্যাংকের সুদের হার বেশি, সেইসব ব্যাংকে মানুষ বেশি অ্যাকাউন্ট খুলে থাকেন। এক কথায় বলতে গেলে গ্রাহকদের জন্য এখন ব্যাংক পরিষেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এবার আরবিআইয়ের এক সিদ্ধান্তের জন্য বড়সড় দুঃসংবাদ পেতে চলেছেন এক ব্যাংকের গ্রাহকরা। ঘটনাটি কি জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।

জানা গিয়েছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই সম্প্রতি একটি বড়সড় সিদ্ধান্ত নিয়েছে। তারা একটি কো-অপারেটিভ ব্যাংকের ওপর কড়া পদক্ষেপ নিয়ে লাইসেন্স বাতিল করার পথে এগিয়েছে। কি সেই কোঅপারেটিভ ব্যাংক? রিপোর্ট অনুযায়ী, কর্নাটকের ডেকান আরবান কোঅপারেটিভ ব্যাংকের লাইসেন্স বাতিল করছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ২০২২ সালের ১৮ ই আগস্ট থেকে তাদের ব্যাঙ্ক লাইসেন্স বাতিল হল। এই পরিস্থিতিতে আরবিআই রেজিস্টার অফ কোঅপারেটিভ ব্যাংক কমিটির কাছে এই ব্যাংকের সমস্ত টাকা ম্যানেজ করার দায়িত্ব দিয়েছে। নিয়োগ করা হয়েছে এক স্পেশাল অফিসার।

আসলে জানা গিয়েছে ডেকান আরবান কোঅপারেটিভ ব্যাংকের উপার্জনের কোনো উপায় ছিল না। তাই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই ব্যাংকের উপর কড়া পদক্ষেপ নিয়েছে। এছাড়াও বর্তমানে ওই ব্যাংকের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল এবং আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার মত মূলধন অব্দি তাদের কাছে ছিল না। তবে যে গ্রাহকদের টাকা রয়েছে তাদের ভয় পাওয়ার কোন দরকার নেই। যে সমস্ত গ্রাহকদের টাকা ডেকান আরবান কোঅপারেটিভ ব্যাংকের জমা আছে তারা ৫ লক্ষ টাকার জমার ওপর বীমা সুবিধা পাবেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026