রাজ্য

“আমরা রাম আর ওরা বিভীষণ”, হিন্দুত্বের অস্ত্রে বাংলা বিজেপির বিরুদ্ধে সুর চড়াল শিব সেনা

গেরুয়া শিবিরকে এইবার ‘বিভীষণ’ বলে চিহ্নিত করে বাংলায় ভোট প্রচার শুরু করল শিব সেনা। শুক্রবার তথা আজ ঝাড়গ্রামে প্রথম সভা করেন উদ্ধব ঠাকরের দল শিব সেনা। প্রচার সভায় হিন্দুত্বের বিষয়ে গেরুয়া শিবিরকে খোঁচা দেন তারা। বাংলা বিধানসভা ভোটের আগে শিব সেনার সভা ঘিরে আদিবাসী অধ্যুষিত জঙ্গলমহলে জমে ওঠে প্রচার। বাংলার বিধানসভা নির্বাচনে মোট ১০০ টি আসনে প্রার্থী দিতে চলেছে শিব সেনা। গেরুয়া শিবিরের মতো শিব সেনারও অন্যতম হাতিয়ার হিন্দুত্ব।

কিন্তু এই বিষয়ে ধারণাগত তফাৎ রয়েছে দুই শিবিরে। শুক্রবার তথা ঝাড়গ্রামে প্রচার সভায় এসে গেরুয়া শিবিরের বিরুদ্ধে এই অস্ত্রকেই আরও ধারাল করতে দেখা গেল শিব সেনাকে। শিব সেনার বাংলা সাধারণ সম্পাদক অশোক সরকারের বক্তব্য,”বিজেপি বলে, ওরা হিন্দুত্ববাদী দল। আমরাও হিন্দুত্ববাদী দল। তবে আমরা রাম, ওরা বিভীষণ।বিজেপির বিরুদ্ধে কেউ মুখ খুললে তাঁদের পুলিশের হুমকি দেওয়া হচ্ছে। তা থেকে কবি, সাহিত্যিক, সাংবাদিকরাও ছাড় পাচ্ছেন না।”

শাসক শিবির থেকে গেরুয়া শিবিরে নাম লেখানো বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর নাম করেই এইদিন আক্রমণ করেন শিব সেনার জেলা সভাপতি মধু সিং। তার বক্তব্য,”এরা সাধারণ মানুষের ভোট নিয়ে মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। নিজের জেল বাঁচানোর জন্য বিজেপির পা ধরছে। এতদিন রাজ্যের টাকা লুট করে এখন সতী সাজছে।” কৃষি আইন, বেসরকারিকরণ নিয়ে তার আরও কটাক্ষ, ”গত এক বছর মারণ করোনায় যখন দেশ আক্রান্ত, তখন বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার দেশকে বিক্রি করে দিয়েছে। অত্যাবশ্যকীয় খাদ্যসামগ্রী বিক্রি করে দিচ্ছে। মোদী সরকারের ঘুম ভাঙছে না। তারা দেখাচ্ছে এনআরসি, এনপিআর। চাষিরা যখন শীতে দিল্লি সীমানায় আন্দোলন করছে, তখন নিশ্চিন্তে ঘুমোচ্ছেন মোদি।” কেন্দ্রীয় সরকারের সমালোচনায় শাসক শিবিরের সাথে সুর মিলিয়ে শিব সেনা নেতৃত্ব বলেন,”এরা বাংলাই জানে না, বাংলা দখল করতে এসেছে! বিজেপি আর ভদ্রলোকেদের জায়গা নেই। বর্ডার দিয়ে যদি লোক ঢোকে, তাহলে নেতাদের ২০, ২৫জন সিকিউরিটি বাদ দিয়ে তাদের সীমান্তে পাঠান না।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026