রাজ্য

মৃত মইদুলের স্ত্রীর হাতে তুলে দেওয়া হল চাকরির নিয়োগ পত্র, প্রতিশ্রুতি পালন রাজ্য সরকারের

প্রতিশ্রুতি পালন রাজ্য সরকারর। বাম ছাত্র যুব সংগঠন গুলির ডাকে নবান্ন চলো কর্মসূচীতে গিয়ে মৃত মইদুল ইসলাম মিদ্যার স্ত্রীর হাতে সরকারি চাকরির নিয়োগ পত্র তুলে দেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে মৃত ঐ বাম যুব কর্মীর কোতুলপুরের চোরকোলা গ্রামের বাড়িতে গিয়ে তার স্ত্রী আলিয়া বেগমের হাতে হোমগার্ড পদের নিয়োগ পত্র তুলে দেন শাসক শিবিরের বিধায়ক শ্যামল সাঁতরা। সেখানে উপস্থিত ছিলেন জেলাশাসক কে.রাধিকা আইয়ার। উপস্থিত ছিলেন পুলিশ সুপার কেটেশ্বর রাও । সাথে ছিলেন বহু সরকারি আধিকারিকরা।

আগের ১১ নভেম্বর সিপিআইএমের ছাত্র যুব সংগঠন গুলির ডাকে ‘নবান্ন চলো’ কর্মসূচিতে যোগ দিয়ে ডিওয়াইএফআই গোপীনাথপুর অঞ্চল কমিটির সম্পাদক মইদুল ইসলাম মিদ্যা। চিকিৎসা চলাকালীন অবস্থায় কলকাতার এক হাসপাতালে মৃত্যু হয় তার। বামেদের তরফে পুলিশের হাতে আক্রান্ত হয়ে তাদের এই কর্মীর মৃত্যু হয়েছে। এমনটাই অভিযোগ তোলা হয় বাম শিবিরের পক্ষ থেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৃতের স্ত্রীকে চাকরির প্রতিশ্রুতি দেন এবং এইদিন তা পূরণ করা হয়েছে বাংলার সরকারের পক্ষ থেকে।

মইদুলের মৃত্যুর পরে সিপিআইএম নেতা উজন চক্রবর্তীর সাথে টেলিফোনে কথাও বলেছিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) তথা তৃণমূল সুপ্রিমো। তিনি সব রকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সেখানেই থামেননি গ্রামবাসীরা। লিখিত প্রতিশ্রুতির দাবি করেন তারা।

‘নবান্ন চলো’ কর্মসূচিতে মৃত মইদুল ইসলাম মিদ্যার বাড়িতে গিয়ে সিপিআইএম নেতা সুশান্ত ঘোষের হুঁশিয়ারি, দুর্ঘটনা নয়, মইদুলকে ‘পরিকল্পিতভাবে খুন করা হয়েছে’। সে কোনও মন্ত্রীর চেয়ার কাড়তে বা নবান্ন দখল করতে যায়নি। সে সংবিধান স্বীকৃত অধিকারের দাবি নিয়ে আন্দোলন করতে গিয়েছিল। একই সঙ্গে ‘খুন করে আন্দোলন দমিয়ে রাখা যাবেনা’ দাবি করেন তিনি। প্রাক্তন মন্ত্রী ও পশ্চিম মেদিনীপুরের গড়বেতার প্রাক্তন বিধায়ক সুশান্ত ঘোষ আরও বলেন, বামপন্থীদের খুন করে কোথাও আন্দোলন দমিয়ে রাখা যায়নি। আর ওই দিন যা ঘটেছে তার যোগ্য জবাব বাংলার ছাত্র যুবরা দেবেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026