বিনোদন

অভিমান ভুলে ফের একসঙ্গে জুটি বাঁধলেন ইমন-শোভন, উচ্ছসিত দর্শকরা

অবশেষে গায়িকা ইমন চক্রবর্তী (Imon chakraborty) ও সুরকার নীলাঞ্জন ঘোষ (Ghosh)-এর সামাজিক বিয়ে সম্পন্ন হলো। 31 শে জানুয়ারি সকালে দুই পরিবারের উপস্থিতিতে রেজিস্ট্রি ম্যারেজ করেছিলেন ইমন ও নীলাঞ্জন। এদিন ইমনের পরনে ছিল লাল রঙের বেনারসি শাড়ি ও হালকা গয়না। নীলাঞ্জন পরেছিলেন সাদা রঙের পাঞ্জাবী-পাজামা। রেজিস্ট্রি বিয়ের সময় দুজনের মালাবদল হলো। বিয়ের পর যথেষ্ট খোশমেজাজে ক্যামেরার সামনে পোজ দিয়ে ছবি তুলেছেন নবদম্পতি। তাঁদের ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। 2 রা ফেব্রুয়ারি হয়েছিল ইমন ও নীলাঞ্জনের আনুষ্ঠানিক বিয়ের অনুষ্ঠান। একই দিনে রাতে হয়েছিল তাঁদের গ্র‍্যান্ড রিসেপশন। গায়ে হলুদের অনুষ্ঠানে ইমন পরেছিলেন সাদা রঙের কেরালা কটন শাড়ি ও নীলাঞ্জন পরেছিলেন সাদা-হলুদ লিনেন কুর্তা এবং কেরল-ধুতি। 2 রা ফেব্রুয়ারি বালির ‘জেঠিয়া বাড়ি’-তে শুধুমাত্র সিঁদুর দান ও মালাবদল করে সামাজিক বিয়ে সেরেছেন ইমন ও নীলাঞ্জন। বিয়ের অনুষ্ঠানে অভিষেক রায় (Abhishek Roy)-এর ডিজাইন করা লাল বেনারসী পরেছিলেন ইমন। অপরদিকে নীলাঞ্জন পরেছিলেন লাল-সাদা পাঞ্জাবী। বিয়ের অনুষ্ঠান চুকে যেতেই ইমন আমন্ত্রিত অতিথিদের সঙ্গে তুমুল নাচ করলেন ‘টুম্পা সোনা’ গানে। ইমন ও নীলাঞ্জনের ‘হ্যাপেনিং’ বিয়েতে উপস্থিত ছিলেন পরিচালক সৃজিত মুখার্জী (srijit Mukherjee), সঙ্গীতশিল্পী শ্রাবণী সেন (srabani sen) প্রমুখ। ইমন ও নীলাঞ্জনের প্রি-ওয়েডিং ফটোশুটের ছবি দিয়ে বিয়েবাড়ির ডেকোরেশন করা হয়েছিল।

কিছুদিন আগেই ইমন ও নীলাঞ্জন প্রি-ওয়েডিং ফটোশুট করিয়েছেন। ফটোশুটের ছবিগুলি ইমন ইন্সটাগ্রামে শেয়ার করে ক্যাপশন দিয়ে লিখেছেন, তিনি সুরে সুরে ছুঁয়ে যেতে চান তাঁর ভালোবাসাকে। ছবিগুলিতে মূলত সাদা রঙের পোশাক ব্যবহার করেছেন ইমন ও নীলাঞ্জন। ইমন কয়েকটি ছবিতে পরেছেন সাদা শাড়ি, কয়েকটি ছবিতে পরেছেন সাদা আনারকলি। নীলাঞ্জন পরেছেন সাদা রঙের পাঞ্জাবি, কখনো সাদা ব্লেজার। ইমন ও নীলাঞ্জনে ছবিগুলির প্রশংসা করেছেন নেটিজেনরা।

অক্টোবর মাসে জনপ্রিয় গায়িকা ইমন চক্রবর্তীর সঙ্গে মিউজিক ডিরেক্টর নীলাঞ্জন ঘোষের এনগেজমেন্ট হয়েছে। নীলাঞ্জন ও ইমনের কর্মসূত্রে দীর্ঘদিনের আলাপ থাকলেও তাঁদের প্রেমের বয়স বেশি নয়। এর আগে যখন ইমন ও নীলাঞ্জনের প্রেমের গুঞ্জন টলিউডের বাতাসে ভাসছিল তখন ইমন তা নিছক গুজব বলে উড়িয়ে দেন। তিনি জানিয়েছিলেন , তাঁর সম্পর্কের খবর তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় জানাবেন। সেইমতো নীলাঞ্জনের সাথে বাগদান পর্ব সারা হলে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ইমন। ইমন ও নীলাঞ্জনকে সবাই শুভেচ্ছা জানিয়েছেন। চলতি বছরের গোড়ায় আনুষ্ঠানিক ভাবে বিয়ে হবার কথা রয়েছে ইমন ও নীলাঞ্জনের। নীলাঞ্জনের সঙ্গে ইমনের নজরুলগীতির মিউজিক ভিডিও ‘পরদেশী মেঘ’-এ একসাথে কাজ করেছেন ইমন ও নীলাঞ্জনের। এছাড়া ইমনের গাওয়া রবীন্দ্রসঙ্গীত ‘একি লাবণ্যে পূর্ণ প্রাণ’-এর মিউজিক অ্যারেঞ্জার হিসাবে কাজ করেছেন নীলাঞ্জন।

এর আগে গায়ক শোভন গাঙ্গুলী(shobhan Ganguly)-এর সঙ্গে দীর্ঘ সময় ধরে সম্পর্কে ছিলেন ইমন। বয়সের ফারাক থাকা সত্ত্বেও ইমন ও শোভনের রসায়ন ইন্ডাস্ট্রির চর্চার বিষয় হয়ে উঠেছিল। এমনকি জি বাংলায় সম্প্রচারিত জনপ্রিয় গেম শো ‘দিদি নং 1’-এ গেম শোয়ের অ্যাঙ্কর অভিনেত্রী রচনা ব্যানার্জি(Rachana Banerjee)ইমন ও শোভনকে আগামী জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছিলেন। কিন্তু কোনো এক অজানা কারণে ইমন ও শোভনের সম্পর্ক ভেঙে যায়। এরপর নীলাঞ্জনের সঙ্গে সম্পর্ক শুরু হয় ইমনের। এখন তো তাঁদের চার হাত এক হয়ে গেছে। অপরদিকে শোভনের সঙ্গেও তৈরী হয়েছে অভিনেত্রী স্বস্তিকা দত্ত (swastika dutta)-র সম্পর্ক। প্রায়ই দুজনকে একসাথে সময় কাটাতে দেখা যায়। কিন্তু পার্সোনাল লাইফ ও প্রফেশনাল লাইফ গুলিয়ে ফেলেননি শোভন ও ইমন। তাই এবার ভাঙতে চলেছে তাঁদের শীতঘুম। অভিমন্যু মুখোপাধ্যায় (Abhimanyu mukherjee)-র আগামী ফিল্ম ‘লকডাউন’-এ শোভনের লেখা ও সুরে তৈরী গান ‘তোমার কপালে শীতঘুম’ গাইতে চলেছেন ইমন। গানের পুরুষকন্ঠ হবে শোভনের। ‘লকডাউন’-এ অভিনয় করছেন ওম (om), রাজনন্দিনী (Rajnandini), মানালি (manali), আদৃত (adrito), সোহম (soham), শ্রাবন্তী (Srabanti)। আপাতত ইমন-শোভনের ‘শীতঘুম’ শোনার জন্য অপেক্ষায় তাঁদের অনুরাগীর দল।

Anirban Kundu

Recent Posts

Joanna Gaines Shares Heartwarming Spring Break Surprise From Her Kids

Joanna and Chip Gaines took their five children on a snowy spring break trip to…

March 16, 2026

Luke Grimes Opens Up About Tensions After Moving to Montana

Luke Grimes, star of Yellowstone and its spinoff Marshals, has traded Los Angeles for Montana.…

March 16, 2026

Dree Hemingway Responds to Daryl Hannah’s Criticism of Love Story

Dree Hemingway, who plays a young Daryl Hannah in FX’s Love Story: John F. Kennedy…

March 16, 2026

Bella Hadid Stuns in Minimalist Prada at Vanity Fair Oscars Party 2026

Bella Hadid continued her transition into a more understated fashion era at the Vanity Fair…

March 16, 2026

Vanity Fair Oscars After Party 2026: Bold Fashion Moments

After the final Oscars were handed out, Hollywood’s elite headed to the Vanity Fair Oscars…

March 16, 2026

Why Kelly Clarkson Missed The Voice Battle Round Rehearsals

Season 29 of The Voice entered its Battle Rounds on March 16, but fans noticed…

March 16, 2026