নিউজ

রক্তাক্ত ভিয়েনা, সন্ত্রাসবাদী’ হামলায় মৃত জঙ্গি সহ তিন, আহত বহু

ভিয়েনা: একেই ইউরোপে করোনার দ্বিতীয় ওয়েভ শুরু হয়েছে। আর তারমধ্যেই ফের সন্ত্রাসবাদীর হামলার কবলে ইউরোপ। এবার রক্তাক্ত হল অস্ট্রিয়ার ভিয়েনা। একদল বন্দুকধারী জঙ্গি হামলা চালিয়েছে ভিয়েনায়৷ অতর্কিতে শহরের ছটি আলাদা জায়গায় হামলা চালানো হয়েছে বলে খবর৷ এর মধ্যে রয়েছে একটি হুইদি উপাসনা গৃহও৷ জঙ্গিদের এলোপাথারি গুলিতে আহত বহু৷ চ্যান্সেলর সেবাস্টিয়ান এই ঘটনাকে জঘন্য সন্ত্রাসবাদী হানা বলে বর্ণনা করেছেন৷

ভিয়েনা পুলিশ ট্যুইট করে জানিয়েছে, ‘সোমবার রাত আটটা নাগাদ শহরের ছটি জায়গায় আলাদা আলাদা করে গুলি ভর্তি রাইফেল নিয়ে হামলা চালায় জঙ্গিরা। প্রতি জায়গাতেই এলোপাথারি কয়েক রাউন্ড গুলি চালায় জঙ্গিরা। এমন আচমকা হামলায় আহত হয়েছে বহু মানুষ৷’ আহতদের মধ্যে একজন অফিসারও রয়েছেন বলে জানা গিয়েছে৷ এখনও পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর মিলেছে৷ মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের। যদিও এই সন্ত্রাসবাদী হামলার পরিপ্রেক্ষিতে থেমে থাকেনি পুলিশ। পাল্টা জবাব দিতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হয়েছে এক জঙ্গি। এই ঘটনায় গোটা সেন্ট্রাল ভিয়েনাকে সিল করে দেওয়া হয়েছে। চলছে তল্লাশি।

যদিও এখনও পর্যন্ত কোনও সন্ত্রাসবাদী সংগঠন এই ঘটনার দায় স্বীকার করেনি। তবে গোটা ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে অস্ট্রেলিয়াবাসী। সকলকে বাড়িতে থাকাত এই মুহূর্তে অনুরোধ জানিয়েছে ভিয়েনা পুলিশ। এমনকি জনবহুল এলাকা থেকে সকলকে দূরে থাকার পরামর্শও দেওয়া হয়েছে। বিশ্ব জুড়ে দিন দিন যেন সন্ত্রাসবাদী হামলা বেড়েই চলেছে। আর যার অন্যতম সাক্ষী হয়ে রইল অস্ট্রিয়ার ভিয়েনা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026