রাজ্য

“রাষ্ট্রদ্রোহীরাই তৃণমূলের নেতা”, মমতাকে কটাক্ষ দিলীপের

বাংলা বিজেপি রাজ্য সভাপতি আজ সাতসকালে বিষ্ণুপুর রসিকগঞ্জ বাসস্ট্যান্ডে ‘চায়ে পে চর্চা’ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। সেখানে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ ও দলীয় নেতা-কর্মীরা উপস্থিত আছে। আজকের ‘চায়ে পে চর্চা’ কর্মসূচিতে সাধারণ মানুষের সাথে কথা বলবেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। অবশ্য সেখানেই তিনি আজকের নবান্নে বিমল ও বিনয় বৈঠকের প্রসঙ্গ টেনে বলেছেন , যাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা তারাই আজকের তৃণমূলের নেতা। শেষ পর্যন্ত রাষ্ট্রদোহিতার হাত ধরে পাহাড়ে উঠতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দিলীপ ঘোষ আজকের নবান্নে বিমল ও বিনয় বৈঠকের প্রসঙ্গ টেনে শাসকদলের তীব্র নিন্দা ও সমালোচনা করেছেন। তিনি সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেছেন, রাষ্ট্রদ্রোহীদের হাত ধরে মমতা পাহাড়ে ওঠার চেষ্টা করছেন। কিন্তু তিনি কোনদিনই সফল হবেন না। বিজেপি থাকতে পাহাড়ে আর তৃণমূলের ঝান্ডা উড়বে না। অন্যদিকে তিনি বিদ্রূপের সুরে বলেছেন, মমতা যে রাষ্ট্রদ্রোহীদের সাথে হাত মেলাচ্ছে তা সাধারণ মানুষ দেখতে পাচ্ছে। পাহাড়ের মানুষ আর বেশি দিন এই অরাজকতা সহ্য করবে না বলেই দাবি করেছেন দিলীপবাবু।

তারপর সাংবাদিক বৈঠকে দিলীপবাবু রাজ্যপাল জগদীপ ধনকরের এক মাসের উত্তরবঙ্গ সফরে যাওয়া সমর্থন করেছেন। তিনি বলেছেন রাজ্যপাল পাহাড়ে গেলে পাহাড়ের মানুষ অনেকটা উৎসাহ পাবে। একজন রাজ্যপাল হিসেবে তিনি তার কর্তব্য খুব ভালোভাবে পালন করছেন। এছাড়াও যারা রাজ্যপালের উত্তরবঙ্গ সফরে যাওয়ার সমালোচনা করেছে তাদের পাহাড়ে যাওয়ার ক্ষমতা নেই বলে জানিয়েছেন তিনি। সবশেষে তাকে শুভেন্দু অধিকারীর বিজেপি যোগ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি জবাব দিয়েছেন, “দরজা খোলা আছে যেদিন খুশি আসতে পারেন”।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026